পুরনো আমিটাই ভাল ছিলাম... দরজায় হাত রেখো না; দেয়ালের ওপারে জনাকীর্ণে থেকে যদি চাও একান্ত প্রবেশাধিকার, যদি মনে হয় প্রাপ্যই ছিল সব প্রান্তিক অনুভবে রইবে না পূর্ণতা, মাথার ওপরে স্পর্শক আকাশ একটা ছাদ ভাবলেই আমার থেকে আমাদের হয়ে ওঠে না। দরজায় হাত রেখো না; ক্রন্দন-নগরীতে যাযাবর সেজে অশ্রুবিষাদে যদি ভিজে না যাও, বৃত্তের বাইরেই কেন্দ্রের দেখা পাও, যদি জলজোছনায় হেঁটে যেতে যেতে মনে হয় এখানেই চূড়ান্ত প্রণয়; পদধ্বনি শুনে যদি উৎকীর্ণ না হও জানালার ফাঁক গলে হাত বাড়ালেই ছোঁয়া যায় না পথিকের উৎকণ্ঠা; যদি চোখের গহীনে খুঁজে না পাও মৌন কাব্যিক প্রেম, তবে কড়া নেড়ো না দরজায়; নিষিদ্ধ আঙিনাকে আড়াল করে দেয়াল উঠে আছে অভেদ্য অদৃশ্যমান। [ত্রাতুল/০২-০১-২০১২/খসড়া-১]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।