আমাদের কথা খুঁজে নিন

   

একটি মাতাল দরজায় নক দিচ্ছে, আমি ভাবছি অন্য কথা...

একে অপরের প্রতি সম্মান ও শালীনতা বোধকেই আমি প্রাধান্য দিই। আমার ভুবনে স্বাগতম। সালাম। কিছুদিন আগে একটি লোক মদ খেয়ে মাতাল হয়ে আমার বাসায় দরজায় নক দিচ্ছিল। বাসায় আছে কেবল আমার স্ত্রী আর এক বছরের ছেলেটি।

মাতালটি দরজায় নক দিয়ে যখন সাড়া পেল না, জানালায় এসে নক দিতে শুরু করল। নিজে জানালা খুলে ফেলারও চেষ্টা করছিল। আমার স্ত্রীতো ভয়েই অস্থির। কি করবে বুঝতে পারছিল না। আমার ফোন ছিল বন্ধ, তাই আমার সহকর্মীকে ফোন করল।

তিনি সপরিবারে আমার বাসায় রওয়ানা হলে পথে আমার সাথে দেখা। ঘটনা শুনে আমি জলদি বাসায় গেলাম। যে কোরিয়ান ছেলেটি নক দিচ্ছিল তার অবস্থা দেখে মনে হল হয় ঘুমের মধ্যে কোনো সমস্যায় আছে অথবা মদ খেয়ে মাতাল। আমার সহকর্মী বলল মাতাল, কারন সে মাতালে মত ঢলে পড়তে দেখেছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে কোরিয়াকেও বিবেচনা করা হয় একটি হিসেবে।

কিন্তু মাঝরাতে মদ খেয়ে মাতলামির নিরাপত্তা কিভাবে দিবে আইনশৃংখলা বাহিনী? আর একটি ঘটনা ঘটে গেলে তারপর যতই বিচার বিশ্লেষন করা হোক, তাতে আমার কি লাভ? এই কথাগুলো যখন চিন্তা করছি, তখনই মনে এলো কেন আল্লাহ মদ খাওয়াকে হারাম করেছেন, এর মাহাত্মটা তখনই ফুটে উঠল। আমি আবারও বুঝতে পারলাম আমার রব মানবজাতির প্রয়োজন বুঝেই বিধান দিয়েছেন। অনেক কোরিয়ান আমার দিকে খুব অবাক হয়ে তাকায়, যখন আমি বলি যে, ইসলামে মদ হারাম। তারা বুঝতে পারে না এর ক্ষতিটা কি। অল্প খেলেতো নেশা হয় না।

তাইলে অল্প খেলে দোষ কি। কিন্তু, এই অল্প আর বেশি খাওয়ার পার্থক্যটা কে করবে? তাই আমি জানি, আমার রবের বিধানই আমার জন্য শ্রেষ্ঠ বিধান... আলহামদুলিল্লাহ। আমার আগের পোষ্টটি বোনদের জন্য একটি বিশেষ বিষয়ে ছিল। পাবে এই লিঙ্কেঃ "থাকো তোমরা বদ্ধ ঘরে, আমরা দেখি জগতটাকে" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.