সৃষ্টি সুখের উল্লাসে।
বাসায় আমি একা, বেশ জোরেই সাউন্ড দিয়ে গান শুনছিলাম আর গুন গুন করে গানের কলি আওরাচ্ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ানোর শব্দ। মনে করলাম বন্ধু সুভ এসেছে। ঠিলে ঠালা ভাবেই দরজাটা খুলতে গেলাম।
খুলেই দেখি পোস্ট মাস্টার। ইন্দ্রিয়ে কেমন যেন এক ভাল লাগার শিহরণ বয়ে গেল মনে। কে কি পাঠালো আল্লাই জানে...! এখনতো কেউ কাউকে চিঠিটিঠি পাঠায় না তবে....। অনেক খাম আর কাগজ পত্রের মধ্য থেকে হলুদ রং এর একটা মাঝারি সাইজের একটা খাম ধরিয়ে দিয়ে চা-নাস্তা খাওয়ার জন্য ২০টা টাকা চাইল। খামটা নিয়ে তাকিয়ে ঠিকানায় দেখলাম নাহ আমার নামই.. নিশ্চত হলাম।
পাঠিয়েছে প্রজেক্ট গুটেনবার্গ লাইব্রেরি আর্কাইভ ফাউন্ডেশন থেকে। ২০টা টাকা পোস্ট ম্যানকে দিয়ে চিন্তায় বসলাম ভেতরে কি হতে পারে। স্মৃতি হাতরে মনে পরে গেল মাস ছয়েক আগে কিছু বইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ভাবলাম সেই বইই হবে। খুলে দেখি তাই........বেশ ভালই লাগল.....ফ্রি বইয়ের ডিভিডি....বেশ কয়েকটা বই পড়াও হয়ে গেছে।
.........
কারো যদি প্রয়োজন পড়ে তারাও অ্যাপ্লাই করতে পারেন সিডির জন্য। তবে এখন বই পেতে বছরও লাগতে পারে। কারণ ওদের লিস্ট এখন অনেক বড় হয়ে গেছে। ক্লিক টু অ্যাপ্লাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।