জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
একদিন মৃত্যু এসে হানা দিবে, মানা করে যাবে এ সাধের জীবনকে, নষ্ট করে দিয়ে যাবে ঘর বাড়ী যা কিছু এক জীবনের ছিল, ক্ষণিকমাত্র সময়ে। একদিন জমানো খাতায় পলেস্তারা পড়ে রবে স্তূপ স্তূপ, জীবন নিমিষেই হয়ে যাবে জীবনহীনতা, মানুষ থেকে এক ধাক্কায় লাশ, কেউ আর নাম ধরে ডাকবে না তখন, এক মুহূর্ত মাত্র সময়ে সবাই ভূলে যাবে নাম, লাশ নামের নামপুরুষ হয়ে যাবো তখন, একটুক্ষণ মাত্র সময়ে। একদিন মৃত্যু এসে সপ্রতিভ ইশারায় ঢেকে যাবে নিরালায়, বিশ্বস্ত বন্ধুর মত পিছু পিছু যাবো মৃত্যুর, শেল বিঁধে চিরতরে শেষ করে, যা কিছু অর্জন, যা কিছু গর্বের মুহূর্তে বিনাশ করে দিবে, অহংকার মিশে যাবে ধুলোর সঙ্গে। একদিন মৃত্যু এসে হানা দিয়ে যাবে দরজায়।
[ছবি:আন্তর্জাল Ancient Egypt´s Death Door" by Lia Tomco]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।