নিজের ব্যাপারে উদাসীন! রাত জাগাটা আমার কাছে একরকম ভালই লাগত,মনে হত রাত টা একান্তই আমার। রাতের আধারে মনের ইচ্ছা গুল সাজাতাম, কল্পনা করতাম। রাতের আকাশ এ নাকি সপ্ন ঘুরে বেরায়, রাত নাকি ভোরের সপ্ন দেখায়! রাত পার হলেই নাকি আলো দেখা যায়, কিন্তু আজ ১ টা বছর রাত ফুরায় না, রাতেই আমার চলা ফেরা, রাতেই পড়া শুনা, রাতেই নেট এ বসে বসে সামু র ফেবু তে আড্ডা। আবার রাতেই একা একা নীরবে চোখের পানি ফেলি। গান শুনি, মুভি দেখি, ঘুম এসেও আসেনা।
আবার রাত এসে পড়লো, রাত টাকে আজকাল ভয় পাই,রাত আর ভাল লাগেনা। রাতে অবসাদ নেমে আসে, রাতে কিছু করার সাহস পাইনা, ভয় লাগে! অথচ কিছুদিন আগেও দিনের আলোর জ্বালায় অস্থির হয়ে যেতাম, এটা কোন কথা হল,ভোর ৪ টায় সূর্য উঠে আর রাত ১১ টায় সন্ধ্যা হয়। বিরক্ত লাগত, ১১ টার পর থেকে ভোর ৪ টা পর্যন্ত সন্ধ্যা! রাত নেই! আর এখন- সকাল হয়ে দুপুর হয়ে বিকাল ২ টায় একটু সূর্যের দেখা পাওয়া যায়! আমার সারাবেলা এখন রাত্রি। একবার ফিনিশদের জিজ্ঞেস করলাম তোমাদের আলো দেখতে ইচ্ছে করেনা? তারা বলে তারা নাকি মনের মাঝে আলো খুজে বেড়ায়। হয়ত রাতের কারনেই তারা অকারনে লাজুক থাকে।
বিনিয়াম বলে রাত নাকি ইচ্ছা করেই ডিপ্রেশন এনে ফেলে। পরাসুনা,কাজ করার ইচ্ছা গুলা মুছে ফেলে। আজকাল আগের থেকে একটু বেশি আলসে হয়ে গেছি, এটা কি রাতের কারনে? আচ্ছা আপনাদের কাছে রাত কেমন লাগে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।