যোগাযোগমন্ত্রী আবুল হোসেন কীভাবে নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে চাপ সৃষ্টি করে পদ্মা সেতুর টাকা চুরির ব্যবস্থা করেছেন, তা আজ ইত্তেফাক পত্রিকা জানিয়েছে। Click This Link অথচ আজ অর্থমন্ত্রী আবুল মাল দাবি করেছেন, পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি। Click This Link আবুল হোসেনের বরাত দিয়ে মঙ্গলবার দৈনিক প্রথম আলো জানিয়েছিল, পদ্মা সেতুর কোন কাজের টেন্ডারই দেয়া হয়নি, তাই দুর্নীতির প্রশ্ন ওঠে না। কিন্তু প্রথম আলো নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, এ পর্যন্ত ভূমি অধিগ্রহণ, গাড়ি কেনা ইত্যাদি কাজে এরইমধ্যে ১০২১ কোটি টাকা খরচ হয়ে গেছে। তাহলে কোন্টা সঠিক? ১- দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংকের বরাত দিয়ে ইত্তেফাক যে রিপোর্ট করেছে, তা সঠিক, নাকি আবুল মালের বক্তব্য সঠিক? ২- টেন্ডার হয়নি বলে আবুল হোসেন যে দাবি করেছেন, তা যদি সঠিক হয়, তবে ১০২১ কোটি টাকা কি টেন্ডার ছাড়াই লুটপাট হয়েছে? কোন দেশে বাস করছি আমরা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।