আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতি তাণ্ডব, বাসচাপায় প্রাণ গেল শিশুর

নিহত নাদিয়া সুলতানা (৯)নেত্রকোণার পূর্বধোলার সাইদুল ইসলামের মেয়ে।
জয়দেবপুর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় জামায়াত-শিবির কর্মীরা কয়েকটি গাড়ীতে ভাংচুর চালায়। এক পর্যায়ে ভালুকাগামী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা।
ওই বাসের যাত্রীরা হুড়োহুড়ি করে  নেমে রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাস দ্রুত পেছন দিকে সরার চেষ্টা করলে রাস্তায় দাঁড়ানো নাদিয়াকে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মৃতদেহ গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
যুদ্ধাপরাধে সাবেক আমির গোলাম আযমের কারাদণ্ডের প্রতিবাদে এদিন সারা-দেশে হরতাল করছে জামায়াতে ইসলামী।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.