আমাদের কথা খুঁজে নিন

   

স্রোত

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম চারদিকে উত্তপ্ত বাতাসে অতিষ্ঠ পৃথিবী শুধু নিশ্চল শীতল আমি উত্তাপহীন অসীম সময়ের ভাবনায় বিভোর। সময়ের বয়ে চলা স্রোতে হারিয়ে যাওয়া একটি নুড়ি আমার নিক্কন ভেসে যায় ঝর্ণার মতো এ-পা-র ওপার তেপান্তর সব দ্বার বন্ধ হয়ে যায় যদি হেসে ওঠে, ভেসে ওঠে আর কোন ছোট্ট খণ্ডিত নুড়ি। অশনি সংকেত ভেবে পথিক পাশ কেটে যায়, কখনো কখনো মায়াবিনী ভেবে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমি হারিয়ে যাই স্রোতের টানে, আমি বয়ে যাই কালান্তরের মোহে সমগ্র জগৎ চষে বেড়াই; তার-পর... আবার ঘরে ফিরি, আমার সেই ঘর চারটি দেয়ালের খাঁচা, দু’টি জানালার ওপারে প্রশান্ত আকাশ; আ-র... এই নির্বাক আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।