আমাদের কথা খুঁজে নিন

   

স্রোত



কখনো হইনি অচেতন,জেগে আছি বহুবছরের ঘুম বিসর্জন দিয়ে সমস্ত ঘুম উড়ে গ্যাছে বিভিন্ন রোদের উত্তাপে- আমার শয়নভংগির অনাচারে সবুজ ঘাস হয়েছে হলুদ- তবুও জানি আত্নমেহন নয় এ-কারো রুপে গুণমুগ্ধতা নয়। স্রেফ সদর্থক জীবনের স্রোত। স্রোত হল চলমান জলে থমকে থাকা পৃথিবীর রোদ। এইসব ক্লান্তিতে নিরাময় নিয়ে এসো উত্তরের ঝড়,প্লিজ। নিরাসক্ত ফুল কিংবা আসক্ত কীটের জীবন আসলে আম্বুলেন্সের সাইরেনের মত সমান কাব্যিক। আম্বুলেন্স ক্লান্ত হয়ে হাসপাতালের কাছে গিয়ে নতজানু হয়। ভেতরে অসুখ,ভেতরে আসুরিক রোগ নিয়ে দৌড়ে চলা, অতঃপর সেবিকার শুভ্রতা,চার্টশীট আর একদিন জরুরী যানবাহন হেডলাইট জেলে বলবে, তোমার আর একটা পিপড়ার ক্লান্তির ভংগিমায় কোনোই পার্থক্য দেখিনা কখনোই। আমার ক্লান্তিও আরব্য রজনীর বোতলের দৈত্যর মতো করে মুক্তি পেয়ে গিয়েছে, সরু ছিপি খুলে যায়,কোন আদম সন্তানের ভুলে মাশুল এবং শেষমেশ ভয়ের বিলুপ্তি ও অভাব উথ্যাপন করা। ক্লান্তিরা তবুও লিপ্সার বুদবুদে বন্দী থাকে,অক্লান্ত অবসর নিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।