তুমি কি নদী ছিলে নারী ছিলে
সাগর-নৌকো ছিল নাকো-
আবদেরে ঠোঁট নাগরদোলা-দিনে?
শরতের চৌখুপি রোদের ভেতর
হারানোর ছিল কি কোনো কৃষ্ন-কিশোর
ভাদ্র জোৎস্নামাখা ছায়াকথা সব।
তুমি কি নদী ছিলে নারী ছিলে কারো?
মাছ-মারা মানুষের জবাফুল চোখ দেখেছিলে
রাতের জানালা খুলে রেখে
তুমি কি নদী ছিলে নারী ছিলে কারো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।