যারা আগের পোস্ট পড়েছেন, তাদের হয়ত অনেকেই সফল হয়েছেন ইসলাম বিরোধী পোস্টে ঢোকা থেকে বিরত থাকতে। সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেন।
মজার ব্যাপার হল, কিছু পালের গোদা গত ২ মাসে কোন পোস্ট দিলনা। রমযান শুরু হবার সাথে সাথে হুরাহুরি শুরু হয়ে গেল। আবার কত গুলা তো সারাদিন ঘেউ ঘেউ করে, তাও কোন কাজ হয়না।
করতে দিন না তাদেরকে, আমরা তাদের ইসলাম বিরোধী পোস্টে না ঢুকলেই হল। আমরাই পারব এদেরকে থামিয়ে দিতে। আপনারা না ঢুকলে তারা তর্ক করবে কার সাথে। আসুন না চেষ্টা করে দেখি। তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে অন্য কোন ভাল কাজ করি এই রমযান মাসে।
সবাইকে অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলের গোনাহ মাপ করে দিবেন। আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।