আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুন্নিসা স্কুল থেকে ভাতিজিদের অন্য স্কুলে চলে যেতে বলেছি

সাম্প্রতিক কালে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষনের ঘটনা ঘটায় আমার ভাতিজিদের অন্যত্র সরিয়ে নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। কারণ ভিকারুন্নিসা এখন বিকার-উন-নিসাতে পরিণত হয়েছে। পরিমল নামে একজন ধর্ষক হলে কথা ছিল। এ পর্যন্ত ৫ জন ধর্ষকের নাম এসেছে। নাম অপ্রকাশিত কতজন আছে কে জানে!!!!! তারপর স্কুলটির বর্তমান প্রিন্সিপাল প্রথমে বলছেন পরিমলের ঘটনাটা নাকি "মিউচুয়াল সেক্স"!!!!!!! এটা কি স্কুলের প্রধান অভিভাবক বলতে পারেন? মিউচুলাল কাজটি তো কোন শিক্ষক করতে পারেন না।

মিউচুয়াল সেক্সের জন্য ছাত্রীদের এ স্কুলে পাঠানো হয়নি....... আমি আরও পরামর্শ দিয়েছি, জিপিএ-৫ পাওয়ার আশায় পড়াশুনা করবা না। ফলাফল একটু খারাপ হলেও সমস্যা নাই। কেরিয়ার চিন্তা করে পড়াশুনা করলে জিপিএ-৫ কোন সমস্যা নয়। স্কুলটির হারানো ঐতিহ্য ফিরে পেতে প্রিন্সিপাল সহ অভিযুক্ত সব শিক্ষদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। মাঝারি মানের যে কোন স্কুলে ভর্তি হতে ভাতিজির বাবা/মাকে বলেছি।

কাঙালের পরামর্শ সঠিক কিনা ব্লগারদের মতামত জানতে চাই..... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.