আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের আজকের এই বর্বরতার জন্য ইনু- মেনন কোনভাবেই দায় এড়াতে পারবেন না।

আজকে চাক্ষুষ দেখলাম পুলিশের বর্বরতা। এভাবে মানুষ মানুষকে পিটায় ভাবতে এখনো আমার শরীর ভয়ে আতংকে কেঁপে উঠছে। পুলিশে সমগ্র ঢাকা যেন থইথই করছিল। বিগত বিএনপি’র হরতালেও সরকার এতটা হার্ডলাইনে থাকতে দেখিনি। সাধারণ দলমত নির্বিশেষে হাজারো তরুন-যুবকের বিপুল সাড়া ও ব্যাপক পিকেটিংয়ের মধ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকায় অন্যতম সফল ও কঠোর হরতাল পালিত হয়েছে দেখে হয়তো শেখ হাসিনা ভয় পেয়ে গেছেন।

কিন্তু তার পিছনে লুকিয়ে থাকা মেনন-ইনুদের অবস্থা জাতি জানতে চাই। উনারা কি একবারো আসতে পারতেন না আমাদের সাথে হাত মিলাতে। সারাদিন্তো দেখি মিডিয়ায় গলাবাজি করতে। যখন রাস্তায় আমাদেরকে পিটাচ্ছিল তখন কি উনারা পুলিশকে বাধা দিতে আসতে পারেন নি। না পারেন নি।

কারন উনারা ক্ষমতার মোহে আচ্ছন্ন। একজন ভিকারুন্নেসার মত প্রতিষ্ঠানের বারোটা বাজাচ্ছেন আরেকজন আল্লাহ মালুম। আমি বাম দলগুলোর স্টিয়ারিং কমিটি থেকে মহাজোটের মধ্যে যে সাত দল আছে ( বাম) তাদেরকে জাতীয় কমিটির স্টিয়ারং কমিটি থেকে বাদ দিবার জন্য আহবান করছি। কারন এই হামলার সরকারি দায়িত্ব তারা অস্বীকার করতে পারবে না। আর আজকে হরতালে আহত এবং গ্রেফতারকৃত নেতা-কর্মী এবং সাধারণ তরুণদের মুক্তি এবং সুস্থতা কামনা করছি।

এবং সাথে সাথে বলছি বিদেশী কোম্পানির কমিশনখোর আওয়ামি লীগ সরকার অতীতের মত পুলিশ লেলিয়ে দিয়েছে। পুলিশের হামলা, মামলা, জেল-জুলুম স্বত্বেও প্রতিবাদী এই কন্ঠস্বর থামানো যাবে না। ইনশাল্লাহ। আর আমি আবারো বলছি দেশ রক্ষার ইস্যুতে যারাই ট্যাগ মারার রাজনীতি করতে আসবে তাদের পাছায় উল্টা গরম খুন্তির ট্যাগ মেরে দেয়া উচিত। নারীদের প্রতি পুলিশের বর্বরতা পুলিশ মেয়েদের আপ্ততিকর স্থানেও হাত দিতেও কার্পন্য করেনি।

দালাল পত্রিকা প্রথম আলোর কপিতে আগুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.