আমাদের কথা খুঁজে নিন

   

‘মামা আমাকে মায়ের কাছে নিয়ে যাও’ হাউমাউ করে কেঁদে কথাগুলো বলেছিল নিষ্পাপ শিশু জিহাদ

'মামা আমাকে মায়ের কাছে নিয়ে যাও' বলেই হাউমাউ করে কেঁদে ওঠে নিষ্পাপ শিশু জিহাদ। আকুতিভরা এ বাক্যটিই ছিল তার শেষ কথা। কিন্তু প্রতিবেশী মানুষরূপী পাষণ্ড ওয়াসিমের অন্ধকার বিবেক তাতে সাড়া দেয়নি। ওই আকুতি ও কান্নার পর জিহাদকে আবারও ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়। সে আবারও ঘুমিয়ে পড়ে।

পরদিন ঘুমন্ত অবস্থায়ই তোয়ালে দিয়ে মুড়িয়ে তাকে কাঁচপুর সেতুর ওপর থেকে শীতলক্ষ্যায় ফেলে দেয় পাষণ্ডের দল। ফতুল্লা মডেল থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হলে এ তথ্য জানায় ঘাতক ওয়াসিম। তখন সে সাংবাদিকদের কাছে অনুতাপ প্রকাশ করে বলে, আমার পাপ হয়েছে, আমার সাজা হওয়া প্রয়োজন। কীভাবে যে কী হলো বুঝতে পারলাম না। ওয়াসিম আরও জানায়, রবিবার সন্ধ্যায় তারা কয়েকজন মিলে জিহাদকে তার বাসা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ থেকে অপহরণ করে।

প্রথমে তাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে নিয়ে রাখা হয় ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় লাকি আক্তারের বাসায়। লাকি আক্তার ওয়াসিমের দ্বিতীয় স্ত্রী। রবিবার দিবাগত রাত ৩টায় হঠাৎ করেই জিহাদের ঘুম ভেঙে যায়। তখন সে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে এবং ওয়াসিমকে উদ্দেশ করে বলতে থাকে, 'মামা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও!' ওয়াসিম জানায়, সোমবার বিকালে তারা কয়েকজন একটি সিএনজি অটোরিকশায় ঘুমন্ত জিহাদকে নিয়ে কাঁচপুর ব্রিজে যায়।

সন্ধ্যা ৭টার দিকে তোয়ালে মুড়িয়ে ঘুমন্ত অবস্থায়ই তাকে শীতলক্ষ্যায় ছুড়ে ফেলে তারা। কিভাবে সম্ভব হয় একটা মানুষের পক্ষে ঘুমন্ত একটা নিষ্পাপ শিশুকে নদীতে ছুড়ে ফেলা..। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।