আমাদের কথা খুঁজে নিন

   

প্রথা ভেঙে আজ বাজেট পাস হচ্ছে

www.sometimeinblog.com বিরোধী দলের অনুপস্থিতিতে ২০১১-১২ অর্থবছরের এক লাখ ৬৩ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট আজ বুধবার জাতীয় সংসদে পাস হবে। প্রথা অনুযায়ী চলতি অর্থবছরের শেষ দিনে বাজেট পাস করা হয়। তবে এবার তা হচ্ছে না। ৩০ জুন শবে মেরাজের ছুটি থাকায় এক দিন আগেই পাস হবে এবারের বাজেট। বাজেট পাসের জন্য সংসদের অধিবেশন আজ বেলা সোয়া ১১টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের বেশির ভাগ সংসদ সদস্য বাজেট পাসের গুরুত্বপূর্ণ এ অধিবেশনে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, ৯ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেন। ইতিমধ্যেই সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষ হয়েছে। এবারের বাজেট নিয়ে মোট ৪৯ ঘণ্টা ১৩ মিনিট আলোচনা হয়। গতকাল মঙ্গলবার অর্থ বিল-২০১১ সংসদে পাস হয়েছে।

এবারের বাজেট পাসের আগের দিন পর্যন্ত ১০৯টি প্রস্তাব এসেছে। আজ বাজেট পাসের আগে বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের এসব ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.