আমি মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অনেক দেশে খাদ্য ঘাটতি তীব্র আকার ধারণ করবে। কোথাও কোথাও খাদ্য উৎপাদন করতে না পারায় দুর্ভিক্ষ দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। এক আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রতিবেদনে ওই হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা (সিসিএএফএম) নামক আন্তর্জাতিক গবেষণা সংস্থা তাদের প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করেছে, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাহারা অঞ্চলের দেশগুলোর ব্যাপক এলাকা সবচেয়ে বেশি বিরূপ প্রতিক্রিয়ার শিকার হবে। এসব অঞ্চলের কোটি কোটি মানুষ ইতিমধ্যে খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। সিসিএএফএম সংশ্লিষ্ট অর্থনীতিবিদ প্যাটি ক্রিস্টজানসন বলেছেন, 'আমরা এখন থেকেই আরও পরিষ্কারভাবে দেখতে শুরু করেছি, জলবায়ু পরিবর্তনের কোনো কোনো অঞ্চলে কৃষি ব্যবস্থা বিপন্ন হয়ে দারিদ্র্য ও ক্ষুধাকে উস্কে দেবে।' সিসিএএফএম প্রতিবেদন সংশ্লিষ্ট গবেষকরা জনবহুল অঞ্চলগুলো চিহ্নিত করেছেন। সেখানকার অধিবাসীরা কালানুক্রমিক খাদ্য ঘাটতি এবং মূলত স্থানীয় খাদ্য সরবরাহের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক প্যানেলের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে তারা বিশ্লেষণ করে দেখেছেন, খাদ্য সংকটের শিকার অঞ্চলগুলো আগামী ৪০ বছরের মধ্যেই তাপমাত্রা বেড়ে যাওয়ার রূঢ় বাস্তবতার মুখোমুখি হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।