একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী।
সে চেনালো আমাকে
এ শহরের অলিগলি
সে পাঠালো, উপহার...
একটা চক্রবুহ...
সে চক্রবুহে আজো, বন্দী হয়ে আছি...
সে চোরাবালি আজো গ্রাস করছে আমাকে...
ভালোবাসি তাকে...
তার নিষিদ্ধ অসুখের একরোখা ভাইরাসে মরে যাবার আশায়...
আমি ভালোবাসি যাকে, সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা, ফেকাসে আঙ্গুল
নিলাভ তার ঠোটে, সাপের ছোবল
নিলয়ে অলিন্দে, খামখেয়ালি প্রবাহ...
আমি দেখেছি আঁধারে,
দেখেছি আলোকে,
যেমন করে দেখে,
কোন মুগ্ধ বালকে,
বিভৎস শরীরে বিষাক্ত ক্ষত
অবিশ্বাস্য ঘৃণার,
প্রতিমা শাঃস্বত্...
সে চক্রবুহে আজো, বন্দী হয়ে আছি...
সে চরাবালি আজো গ্রাস করছে আমাকে...
ভালোবাসি তাকে...
তার নিষিদ্ধ অসুখের একরোখা ভাইরাসে মরে যাবার আশায়...
http://www.youtube.com/watch?v=gUimdatDgqk
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।