আমার এই পথ চলাতেই আনন্দ...
সোনার হরিনও মনে হয় এত কষ্ট করে পেতে হয় না !! এ জিনিস ত টাকা দিলেই স্বর্নকার বানিয়ে দিতে পারে।কিন্ত বিশ্বকাপের একটা টিকিটের জন্য মানুষের যে কি করতে হয়েছে তা যে পেয়াছে শুধু সে-ই জানে।সাত সকালে হল থেকে বের হচ্ছি আর সেই সময়গুলোর কথা মনে করছি ২ দিনের দু;সহ যন্ত্রনাময় অপেক্ষা,তীব্র শীত আর মশা বাহিনীর সাথে যুদ্ধ... আহ...
ব্যংকের পথটাও শেষ হয়ে গেল । হায় হায় এসে দেখি সেই পুরাতন চিত্র শত শত মানুষের লাইন । বুঝলাম এবারের বসন্তের প্রথম দিনটা সেইরকম হবে !!! হলোও তাই , এবার যুদ্ধ চললো প্রখর ঊত্তাপের সাথে। শেষ বিকেলে সোনার হরিনকে অধিকার করলাম...
বিশ্বকাপ কি জিনিসটাই না দিয়ে গেল !!!, এখনও ত খেলা বাকি আরও কত কি পাব...!!! মাঠের অপেক্ষায় রইলাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।