....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি..........
তুমি আমার হাত ধরেছিলে
বলেছিলে পাশে থাকবে
শরতের শেষ বিকেলে যখন
আমার কাঁধে মাথা রেখেছিলে
কমলা আলো মাখা মেঘের কসম করে
"ভালোবাসি" বলেছিলে
আমিও বলেছিলাম, ভালোবাসি
ভীষন আস্থায় আমার চোখে
চোখ যখন রেখেছিলে
ভুলেছিলাম আশেপাশের সমস্ত কোলাহল
মনে হয়েছিলো এই শহরে
আমরা দুজন ছাড়া কেউ নেই
এই শহরটা আমাদের
এই আকাশটা আমাদের
এই শহরে আমরা
হাতে হাত রেখে হেটে যাবো
ক্লান্তি নেই, বিষন্নতা নেই, দুঃখ নেই
শুধু কিছুক্ষন পর পর তোমার দিকে তাকাবো
হাসবো আবার হাঁটবো
আমি এর নাম দিয়েছিলাম ভালোবাসা
তুমি শুধু বলেছিলে "ভালোবাসি"
বলেছিলে আমার সাথে
বৃষ্টিতে ভিজতে চাও
আমি মেঘের দিকে তাকিয়ে রইলাম
বৃষ্টি আমাকে ধুয়ে গেলো
শরতের কমলা রঙের মেঘগুলোও চলে গেলো
এখন এই শহরের রাস্তায়
শীতে ঝরে পড়া পাতা
সেই পাতা মাড়িয়ে
শহরের লোকেরা চলে যায়
তবু সেই পথের দিকে তাকিয়ে থাকি
আমি এর নামও দিয়েছি ভালোবাসা
কিন্তু তুমি হয়ত ভালোবাসতেই জানোনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।