আমাদের কথা খুঁজে নিন

   

পিএসসি ও জেএসসি উত্তীর্ণদের সংবর্ধণা সরকার শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে: মিছবাহ সিরাজ

www.nationalnews.com.bd

(সিলেট অফিস): আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফেকেট পরীক্ষা (জেএসসি) এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কুল লেভেলে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রাম ও শহরের শিক্ষার্থীরা তাদের মেধার মূল্যায়ন পাবে। তিনি পিএসসি ও জেএসসি উত্তীর্ণদের বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। এ কারণে লেখাপড়ায় অধিক মনোযোগি হয়ে সবাইকে সর্ব্বোচ্চ ফলাফল করে পিতা মাতার মুখ উজ্জল করতে হবে।

১ জানুয়ারী শনিবার রাতে সিলেট নগরীর খাসদবীর এলাকায় মেসার্স রুবেল এন্টার প্রাইজের উদ্যোগে পিএসসি ও জেএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এলাকার প্রবীন মুরুব্বি মো.জুনু মিয়ার সভাপতিত্বে ও আবু তাহের খানের পরিচালনায় সংবর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুবেল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো.রুবেল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক জমির উদ্দিন, খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হোসেন আলী, খাসদবীর আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির আহবায়ক আবদুস সালাম, যুগ্ম আহবায়ক মাজহারুল বাছিত ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন নারী নেত্রী জাহানারা খানম মিলন, আবদুল মালিক আহসানুজ্জামান শহীদ, আজম উদ্দিন লাভলু, গাজী বোরহান, সোহাগ আহমদ, রাহী ,শাহেদ, মাছুম, শাহীনুর, কাঞ্চন, আমরুল, নাসির ফরহাদ, জয় প্রমুখ। সংবর্ধণা অনুষ্ঠানে পিএসপি ও জেএসসি উত্তীর্ণ ৪৯ জন শিক্ষার্থীকে সংবার্ধিত করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.