আমাদের কথা খুঁজে নিন

   

আশায় ভরসায় পূর্ণতায় ভরে উঠুক ২০১১ : ১০ টি শুভ স্বপ্ন

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

আমরা বর্তমানকে জানি। অনাগত সময়ের কিছূ চিত্রকল্পও যে ধারনায় নেই তেমনও নয়। তারপরও... তারপরও আমি আশায় থাকতে চাই, শুভ, সুন্দর আশায় বুক বাঁধতে চাই, স্বর্ণালী কিছু স্বপ্নে জাতির সামনে বিমূর্ত হোক পজিটিভ কিছু স্বপ্ন। পূরণ অপূরন ফায়সালা হবে আমাদেরই বিশ্বাস আর কর্মের মাধ্যমে। - ০ - শুভ সুন্দর আশা জাগানিয়া আশাও শক্তি যোগায়।

প্রেরণা দেয় বেঁচে থাকার, স্বপ্ন দেখার, স্বপ্ন পূরণ করার। শুভ স্বপ্ন -১ আমাদের দেশে পত্রিকার পাতা খুললেই আর কোন ঈভ টিজিংয়ের খবর দেখবো না। শুভ স্বপ্ন -২ কোন অফিসেই কোন কাজে আর ঘুষ দেওয়া লাগবে না। শুভ স্বপ্ন -৩ সরকার আর প্রশাসন ব্যালেন্স বীমের দুই প্রান্তে পরিপূরক হিসেবে সঠিক অবস্থানে আছে। কেউ কাউকে প্রভাবিত করছে না।

শুভ স্বপ্ন -৪ আইন তার নিজস্ব গতিতে চলছে। শুভ স্বপ্ন -৫ বিচার বিভাগ নির্ভয়ে কোন চাপ ছাড়াই প্রকৃত স্বাধীনভাবে কাজ করতে পারছে। শুভ স্বপ্ন -৬ শিক্ষাঙ্গনে ছাত্ররা দলীয় লেজুর বৃত্তি ছেড়ে স্বকীয় মহিমায় সংগ্রামে রত। শুভ স্বপ্ন -৭ রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সামন্তবাদী মানসিকতা আর ব্যাক্তিকেন্দ্রিকতা ছেড়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করছে। শুভ স্বপ্ন -৮ ধনীরা নিজ দায়বোধেই সামাজিক দায়িত্বে রত আছেন।

শুভ স্বপ্ন -৯ ক্ষমতাসীনরা দেশকে ভালবেসে তোষামুদি আর অন্যের করুনা নির্ভর ক্ষমতালাভের মোহ ভেঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় সকল সাম্রাজ্যবাদী রক্তচক্ষু উপেক্ষা করার সাহস লাভ করেছে। শুভ স্বপ্ন -১০ বিরোধীদল শুভ জনকল্যানে গঠনমূলক (সরকারে না থেকে তার দলে ধনীদের ডোনারদের সাহায্যে রাস্তা, ব্রীজ, স্কুল কলেজ, মানব সেবায় িনয়োজিত থেকে) রাজনীতি চর্চার মাধ্যমে সরকারী মহলে টেনশনের ঘাম ঝড়াতে ব্যাস্ত আপনাদের স্বপ্ন গুলোও যোগ করে দিন। ভরে উঠুক আমাদের আগামী দিন সুন্দর স্বপ্ন আর পূরণের অংগীকারে। হ্যাপি নিউ ইয়ার


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।