আমাদের কথা খুঁজে নিন

   

ফাজিল মেয়ে ! তুই বুঝিস না তোকে ভালবাসি !

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! -রুমি ভাই ? -কি ব্যাপার বর্ষা ? -রোমেনকে দেখেছেন ? রুমি মাথা নাড়িয়ে বলল -না তো ! সকাল থেকে দেখি নি । বর্ষার মুখটা আবার মলিন হয়ে গেল । রুমি আবার বলল -কেন খুব দরকার ? -হুম । বর্ষা আপ্রাণ চেষ্টা করছে ওর চোখ দিয়ে যেন পানি বের না হয় । কেন জানি সে তার চোখের পানি আটকাতে পারছে না ! রোমেন এখানে নেই তো কি হয়েছে ? এর জন্য কান্নার কি হল ? রোমানের জন্য কান্নার কি হল ? আসলে মানুষের ভিতর কেমন একটা অদ্ভুদ কিছু ব্যাপার কাজ করে ! যে তোমার কথা ভেবে চোখের পানি ফেলে তোমার নিজেও তার কথা ভেবে চোখের পানি ফেলতে হয় ! জোর করা লাগে না ! আপনা আপনিই পানি চলে আসে ! বর্ষা খুব ভাল করেই জানে রোমেন কাল বিকেল থেকে ঠিক নেই ! ঠিক নেই ও নিজেও ! অনেক কষ্টে যখন চোখের পানিকে নিয়ন্ত্রন করে ঠিক তখনই রোমেনের অশ্রু বিজরিত চোখটা ওর সামনে ভেসে ওঠে ।

আর পরক্ষনেই আবার চোখ দিয়ে পানি পড়তে থাকে । কি অদ্ভুদ !! বর্ষা কোন দিন ভাবতেই পারে নি এমন একটা মানুষ সে খুজে পাবে, যে ওকে সত্যি ভালবাসতে পারে ! কোন করুনা নয় ! আজ পর্যন্ত যেই কথাটা শুনেছে বর্ষা সবার চোখেই এক ধরনের করুনা দেখেছে । এমন এটা ভাব যেন এই এই মেয়েটা এতো জলদি মারা যাবে !! কিন্তু কালকে রোমেন যখন কথাটা শুনলো প্রথমে তো হেসেই উড়িয়ে দিল । বিশ্বাসই করতে চাইল না । কিন্তু বর্ষার দিকে ভাল করে তাকতেই বুঝলো যে বর্ষা সত্য কথা বলছে তখন রোমেন কয়েক মুহুর্ত একেবারে স্তব্ধ হয়ে গেছিল ! বর্ষার মনে হল আর সবার মতই হয়তো রোমেনের চোখেও একটু পরেও এক ধরনেও করুনা জেগে উঠবে ! কিন্তু সেখানে অন্য কিছু জেগে উঠলো ! বর্ষা কেবল অবাক হয়ে লক্ষ্য করলো অল্প কদিনের পরিচিত এই ছেলেটার কষ্ট হচ্ছে ! এই ছেলেটার আসলেই কষ্ট হচ্ছে ! বর্ষা কেবল তাকিয়েই রইলো অবাক হয়ে !! সারা রাত বর্ষা কেবল রোমেনের ঐ অশ্রু বিজরিত চোখের কথা ভেবেছে ।

আর কিছু ভাবতেই পারে নি ! কোন কিছু আছে নি আর ওর মনে ! সকাল বেলা কেন জানি মনে হল ওর রোমেনের সাথে দেখা করা লাগবে ! ওর সাথে দেখা করা লাগবে ! ওর সাথে কথা বলা লাগবে ! কিন্তু কেন লাগবে সেটা বর্ষা জানে না ! নাকি জানে ? রুমি বলল -জারুল তলায় দেখেছো ? ঐ যে বড় পুকুরটার পাশে ! রোমেন প্রায় সময়ই সেখানে বসে থাকে ! -আচ্ছা আমি দেখতেছি ! ধন্যবাদ রুমি ভাই ! বর্ষা বড় পুকুর পাড়টার দিকে হাটা দেয় ! হাটতে হাটতেই বর্ষার ওর কদিন আগে রকথা মনে পড়ে ! রোমানে নামের স্বল্প পরিচিত ছেলেটার কথা ! বর্ষাদের বাড়ির সামনের মোড়টাতে মানুষ জনের ভীড় খুব এটা লেগে থাকতো না কোন কালেই ! কিন্তু কিছুদিন আগে থেকে বর্ষা লক্ষ্য করে যে কয়েকটা ছেলে সামনের চায়ের দোকানে বসে আড্ডা মারে । যদিও খুব ভাল করে দেখনি তবে তবে এদের কে দেখে বর্ষার বকাটে ছেলে মনে হয় নি ! নতুন এসেছে সব ! এদের মধ্যে কেবল রুমিকেই সে চিনে একটু ! ওদের এলাকারই ছেলে ! ভাল আর ভদ্র ছেলে হিসাবে পরিচিত । রুমির সাথে যেহেতু আছে তাহলে মনে হয় ভালই হবে ! বড় পুকুরটার পাশে রোমেন বসে ছিল চুপ করে ! পা টা পুকুরের পানিতে ডোবানো ! প্যান্ট টা গোটানো না ! পানিতেই ভিজতেছে ! বর্ষা রোমেনের পাশে বসতে বসতে বলল -তোমার বউ মারা গেছে ? রোমেন বর্ষাকে এখানে আশা করে নি ! খানিকক্ষন তাকিয়ে রইলো ওর দিকে অবাক হয়ে ! বর্ষা আবার বলল -কই বললা না ? বউ মারা গেছে ? রোমানে কিছু না বলে আবার তাকিয়েই রইলো কেবল ! কেবল ভাবার চেষ্টা করছে মেয়েটা এমন করছে কেন ? মেয়েটার চোখ টা কেমন জানি ফোলা ফোলা ! বর্ষা কি কেঁদেছে নাকি ? কেন ? রোমেন বলল -এমন করে কেন বলছো ? -না মানে তুমি যেমন করে বসে আছো আর চেহারার কি হাল !! মনে হচ্ছে যেন তোমার বউ মরে গেছে ! এ কথা বলে বর্ষা ফিক করে হেসে দিল ! যদিও সে হাসিতে প্রান নাই ! তবুও বর্ষা হাসতে লাগলো ! -নাকি গার্লফ্রেন্ড ছ্যাকা দিয়ে চলে গেছে ! এই কথা বলে বর্ষা আবার হাসতে লাগলো রোমেন হঠাৎ চিৎকার করে উঠলো ! বলল -তোমার হাসি আসছে ? হাসি আসছে ? ফাজিল মেয়ে বোঝো না আমার এই অবস্থা কেন ? আমি তোমাকে ভালবাসি বোঝ না ? এভাবে চিৎকার করা তে বর্ষা একটু অপ্রস্তুত হয়ে গেল ! কিন্তু সামলে নিল পরক্ষনেই ! একচিলতে হাসি সেখানে সেখানে দেখা দিল পরক্ষনেই ! রোমান বলল -হাসছো কেন ? ফাজিল !! -আমি ফাজিল ? রোমানে কিছু বলতে পারলো না ! রোমানের এতোক্ষন পর যেন একটু হুস এল ! কি বলছে ! কার সাথে বলছে ? বর্ষা রোমেন কে দেখতো কেবল রিক্সা যাওয়ার সময় ! যখনই রিক্সায় উঠতো কিংবা রিক্সা থেকে নামতো দেখতো একটা ছেলে দাড়িয়ে কিংবা বসে আছে মোড়ের দোকানের কাছে ! চোখটা সব সময় বর্ষার দিকে ! কিন্তু বর্ষা যখনই ছেলেটার দিকে তাকাতো তখনই ছেলেটা অন্য দিকে তাকাতো ! যেন একটু লজ্জা পেয়েছে ! বর্ষার প্রায়ই মনে হত ছেলেটাকে ডেকে একবার জিজ্ঞেস করে কি ব্যাপার ? কাজ কর্ম ফেলে এখানে বসে থাকার মানে কি ! কিন্তু তা আর জিজ্ঞেস করতে হল না এমনিতেই সেই সুযোগ এসে পড়লো ! সেদিন বর্ষা আর ওর মা আসছিল মার্কেট থেকে রিক্সায় করে ! বর্ষাদের বাড়ির গলির ঠিক মাথায় একটা বড় ম্যানহোলের গর্ত আছে ! ঢাকনা ছাড়া ! একটু অসতর্ক হলেই আর রক্ষা নাই ! সেদিন রিক্সায়ালা ঠিক সেই ভুল টাই করে ফেলল ! যা হওয়ার তাই হল ! পুরো রিক্সা শুদ্ধ উল্টে গেল ! বর্ষা পরলো একদিকে আর ওর মা পড়লো একদিকে ! বর্ষা যখন প্রথম চোখ মেলল দেখতে পেল একটা ছেলে ওর হাত ধরে ওকে টেনে তোলার চেষ্টা করছে ! কয়েক মুহুর্ত সময় লাগলো ছেলেটা কে চিনতে ! আরে এটা তো সেই ছেলেটা !! যে ছেলেটা সব সময় দাড়িয়ে থাকে ! -আপনার লাগে নি তো ? -না ! একটু !! ততক্ষনে আরো কয়েক জন চলে এসেছে ! -আরে আপনার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে ! আপনাকে তো ডাক্তার খানায় নিতে হবে ! বর্ষা কিছু ভাবতে পারছিল না । প্রাথমিক ধাক্কা কাটতেই ওর শরীরের কয়েক জয়গার কেমন ব্যাথা অনুভব হতে লাগলো ! বর্ষা বলল -আম্মু !! -আরে তাই তো ! সুন্দরী মেয়ে বলে সবাই বর্ষাকেই আগে বাঁচাতে এসেছে কিন্তু বর্ষার মা আর ব্যচারা রিক্সায়ালার দিকে কেউ যায় নি ! বর্ষার মনে হওয়াতে সবাই সেদিকে দৌড় দিল ! রোমান ততক্ষনে নিজেকে সামলে নিল ! চুপ করে বসে রইলো কিছুক্ষন ! বর্ষা বলল -আমি জীবনে অনেক প্রপোজ দেখেছি কিন্তু তোমার মত এতো অদ্ভুদ ভাবে কেউ ভালবাসার কথা বলে নি ! ফাজিল মেয়ে আমি তোমাকে ভালবাসি হিহিহিহিহিহি !! ফাজিল মেয়ে !! হিহিহি বর্ষা হাসতে থাকে কিছুক্ষন ! নিজের হাসি থামিয়ে বলল -আচ্ছা একবার কল্পনা করতো, একটা মেয়ে দাড়িয়ে আছে একটা ছেলে তার কাছে গিয়ে বলল এই ফাজিল, আমি তোকে ভালবাসি ! হিহিহিহিহি ! কেমন হবে বল তো !! রোমেন বর্ষার পাশে এসে বসলো ! বলল -তুমি আমার সাথে এমন করছে কেন ? বুঝতে পারছো না আমার খারাপ লাগছে বর্ষা ওর হাসি থামিয়ে দেয় ! রোমেনের দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বলল -তুমি বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে ! তুমি তো কত সহজেই বলে দিলে ভালবাসি ! আমি তো এই কথাটাও বলতে পারছি না ! ভালবাসি তবুও মুখ ফুটে বলতে পারছি না ! -কেন পারছো না ? খানিকটা দুঃখের হাসি হেসে বর্ষা বলল -মৃত্যু পথ যাত্রীদের বন্ধনে আবদ্ধ হতে নেই ! -এই মেয়ে চুপ ! আমি তোমাকে যেতে দিবো না কোথাও ! কোথাও না ! এবার থেকে আমরা সব কিছুর বিরুদ্ধে একসাথে লড়াই করবো ! একসাথে ! -কিভাবে লড়াই করবো ? আমি জানি আমি এই যুদ্ধে জয়ী হতে পারে না ! একদিন তোমাকে ছেড়ে চলে যেতে হবে তাই আমি চাই নি তোমাকে জড়াতে আমার সাথে ..... ঐ দিন সবাই মিলে বর্ষা আর আর ওর মা কে সবাই ডাক্তারের কাছে নিয়ে গেল ! সবাই বেশ আন্তরিক হলেও বর্ষা রোমেনের আগ্রহটা বেশ বুঝতে পারছিল । তারপর আস্তে আস্তে নাম জানা, মোবাইল নাম্বার আদান প্রদান ! কথা বলা বলি ! বর্ষার নিজেও রোমেন কে পছন্দ কিন্তু বর্ষা তার লিমিট জানে ! গতকাল যখন বর্ষা সব কিছু বলে তারপর থেকে রোমেন কে আর ঠিক থাকতে পারে নি! বর্ষা নিজেও নিজেকে সামলাতে পারে নি ! -তুমি চুপ কর ! বুঝেছ তুমি চুপ কর ! একটা কথা বলবা না ! আমার হাতটা ধরে দেখো ! একবার কেবল ধরে দেখো ! এই হাত তুমি কোনদিন ছেড়ে যেতে পারবে না ! আমার ভালবাসা দিয়ে সব সময় তোমাকে আমি আটকে রাখবো ! সব সময় ! বর্ষার কাছে সব কিছু কেমন যেন ঝাপছা মনেহয় ! ও আর কিছু মনে করে না ! আর কিছু ভাবে ! কদিন বাঁচবে ! কিভাবে বাঁচবে ! ওর যে লিউকোমিয়া আছে এটা বর্ষা কয়েক মুহুর্তের জন্য ভুলে যায় ! ওর কেবল মনে হয় ওর পাশে বসা ছেলেটি ওকে কিছুতেই পরাজিত হতে দিবে না ! কিছুতেই তাকে কোথাও যেতে দিবে না ! বর্ষা রোমেনে হাতটা শক্ত করে নিজের হাতের ভিতর চেপে ধরলো ! আসলেই সে কোন কিছুতেই এই হাত ছেড়ে দিবে না ! আমি জানি না বর্ষা আর রোমেনের সাথে পরে কি হয়েছিল ! না ! আসলে জানি ! কদিন আগে রুমি ভাই তার পোষ্টে বর্ষা আর রুমির গল্প বলেছিল ! গল্প ঠিক না ! রুমি ভাইয়ের বন্ধু রোমেনের গল্প ! কষ্টের গল্প ! আমার কষ্টের গল্প ভাল লাগে না ! তাই আর লিখি নি ! বাস্তবে যাই হোক না কেন আমি বিশ্বাস করি রোমেন আর বর্ষা এখনও পাশা পাশি আছে ! কাছাকাছি আছে ! প্রতিদিন সকাল বেলা বর্ষার যখন ঘুম ভাঙ্গে, বর্ষা চোখ মেলে দেখে রোমেন তার দিকে অপলক চোখে তাকিয়ে আছে ! আর বলছে "এই ফাজিল মেয়ে আমি তোমাকে ভালবাসি" ! গল্পটা আমার না ! রুমি ভাইয়ের (কালা মনের ধলা মানুষ) আমার পছন্দের একজন মানুষ ! রুমি ভাই যদিও আপনি গল্পটা দিয়ে খানিকটা মন খারাপ করিয়ে দিয়েছেন তবুও আই লাভ দ্যা পোষ্ট ! এই গল্পটা আপনার জন্য ! ভাল থাকবেন সব সময় ! ফেবু লিংক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.