আমাদের কথা খুঁজে নিন

   

থাপ্পড় খাবি ফাজিল মেয়ে !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! দুষ্ট মেয়ে রাগ করেছ ? মুখ করেছ ভার ? এই তো দেখো আনছি কিনে আমলকির আচার ! একটু একটু মুখে দাও আর অল্প অল্প খাও । খাওয়া শেষে আমার দিকে একি চোখে চাও ? এখনও তোমার মনটি খারাপ ? এখনও চোখে জল ? তোমার জন্য নিজ গ্রামেতে বসিয়েছি চাপকল ! প্রতি চাপেই উঠবে পানি, ফুটবে মুখে হাসি ! এই ভরশায় বসে আছি আমি গরীব চাষী ! ওগো সোনা একটু তাকাও দিও না আর ছ্যাঁচা ! তুমি আমার টিয়া পাখি আমি হুতুম পেঁচা ! একটু হাসো, কাছে আসো, একটু বল কথা ! তুমি আমার প্রানের সখি আমি তোমার সখা ! আর কতক্ষন রইবো আশায় ? রইবো কত বসে ? ফাজিল মেয়ে ঢং করিস না ! মারবো এক চড় কষে !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.