আমাদের কথা খুঁজে নিন

   

ফাজিল কাব্য



তোমার ঠোটের লিপষ্টিক
হবে কোন কালার,
সেই ব্যাপারে আমার আর
আছে কি বলার!

আমি খুশি আমার গালে
যেই রংটাই জোটে
জানি আমি নয়তো তুমি
তেমন হিংসুটে।

তোমার পায়ের জুতোর হিলটা
ইঞ্চি কত হবে!
সেই ব্যাপারে বলতে চাইছি
কিন্তু আছে তবে।

দাঁড়াও যখন তফাৎ রেখে
সেটা ঠিক আছে,
গেলবারের হিলের চটায়
প্রাণ উবে গেছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.