আমাদের কথা খুঁজে নিন

   

সিংগাপুর এবং হংকং এ শর্ট ভ্রমন বিষয়ক হেল্প চাহিয়া সাময়িক পোষ্ট।

রানিং এন্ড রানিং...

সামু ব্লগার সবাইকে শুভেচ্ছা। আমি কিছু ভ্রমন বিষয়ক সাহায্য চেয়ে এই পোষ্ট এর অবতারনা করিতেছি। বিষয়টা হইল, আমি এক কনফারেন্স এ যোগদানের উদ্দেশ্যে নিউজিল্যান্ড (যাহারা কিছু দিন আগেই বাংলা ওয়াশ হয়ে দেশে ফেরত গেছেন) গমন করিব। আমার এই যাত্রা পথ খুবি দীর্ঘ (৪৫ ঘন্টা যাওয়া, আর ৫৫ ঘন্টা ফিরে আসা)। আমার যাওয়ার পথে প্রথমে সিংগাপুরে প্রাই ১২ ঘন্টা আর সিডনি তে প্রাই ২০ ঘন্টা ট্রানজিট।

আমার সিডনি তে এয়ারপর্ট এর বাইরে যাওয়ার ইচ্ছা নাই, কারন, আমি আগেই সিডনি ভ্রমন করেছি। তো যাইহোক যেটা মুল ব্যাপার সেইটা হল, আমি সিংগাপুর এ বাইরে যেতে চাই, ওই ট্রানজিট সময়ে। এই ব্যাপারে আমার নিচের কিছু প্রশ্ন ছিলঃ ১) সিংগাপুর এ আমি অন আরাইভাল ট্রানজিট ভিসা পাবো কিনা? ২) আমি রাত ৯ টা থেকে সকাল ৯ তা পর্যন্ত ঘুরতে চাই। আমার কেউ পরিচিত ওখানে নাই। তাই, সিংগাপুর এ রাতে একটু ঘুরা ফেরা সহজে করার ব্যাপারে যদি কেহ আমারে তথ্য দিয়ে উপকার করেন, তাহ্লে আমি যাহার পরনাই তাহার প্রতি কৃতজ্ঞ থাকিব।

৩) আমি ভ্রমন করিতেছি, বিশ্ববিদ্যলয়ের টাকা দিয়ে, সুতরাং আমার বাজেট খুবি কম, এটাও একটু মাথায় রাইখেন অনুগ্রহ করে। আমার নিউজিল্যান্ডেও কেউ নাই পরিচত, খুবি আফসোস, তাই, ওইখান কার ব্যাপারেও যদি কারোর কোন আইডিয়া থাকে, একটু দয়া করে লিখিবেন। ৪) ফিরে আসার সময় আমি সিডনি এবং হংকং হয়ে আসিব, এখানেও প্রাই ১৫ ঘন্টা ট্রানজিট। তাই, হংকং এর যদি কোন ভাই ব্রাদার কোন তথ্য দিয়ে উপকার করেন, আমি কৃতজ্ঞ থাকব। যেমন, ট্রানজিট ভিসা, কম খরচে ল্যান্ডমার্ক গুলতে ঘুরা এইসব আর কি।

আমি ভ্রমন করতে খুবি ভালবাসি। তাই, কোন সুযোগ হারাতে চাই না, ইনফরমেশন এর অভাবে। তাই, ব্লগার গন, আপনাদের যাদের আইডিয়া আছে, দয়া করে আমাকে একটু হেল্পান। বিদ্রঃ সাধু চলিত মিশ্রিত হয়ে গুরুচন্ডাল দোষ হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।