আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুর সদরে ১ কোটি ৩৮ লক্ষ্য টাকা ব্যয়ে ৪ কিলোমিটার কাঁচারাস্তা পাকা করার কাজ উদ্বোধন করেন ইকবালুর রহিম এমপি



স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ স্থানীয় সরকার মন্ত্রনালয়-এলজিইডি’র অর্থায়নে দিনাজপুর সদর উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি প্রকল্পে ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার উদ্বোধন করেন সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এম ইকবালুর রহিম। দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের করিমুল্লাপুর স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এম ইকবালুর রহিম বলেন, দেশের সকল ক্ষেত্রে জনকল্যানে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। বিগত চার দলীয় জোট সরকার জনগনের অর্থ নিজেদের ¯^v‡_© লুটপাট করেছে। তারা জনকল্যানে রাস্তাঘাট সংস্কার ও নির্মান না করায় দুর্ভোগ পোহাতে হয়েছে এদেশের মানুষকে। আওয়ামী লীগ নেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরক্ষরতা দূরীকরণ, খাদ্যের ¯^qsm¤ú~Y©Zv সহ সকল ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ অব্যাহত চালিয়ে যাচ্ছে। সে উন্নয়নের ধারাবাহিকতা সারা দেশের ন্যায় দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নির্মানের কাজ এগিয়ে চলছে। তিনি সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের লালুহাজীর মোড় থেকে উলিপুর বাঁধ পর্যন্ত ৬শ মিটার কাঁচা রাস্তা ১৮ লক্ষ ৮৮ হাজার টাকা, ১০নং কমলপুর ইউনিয়নের কমলপুর হতে আঠোর পর্যন্ত ১ কিলো: ২শ মিটার কাঁচা রাস্তা ৩৭ লক্ষ ৮৮ হাজার টাকা, উথরাইল ইউনিয়নের গোদাগাড়ী হতে গোয়ালহাট পর্যন্ত ৮শ মিটার কাঁচা রাস্তা ৩৫ লক্ষ ২৯ হাজার টাকা ও সাদিপুর হতে ফুলতলা পর্যন্ত ৪শ মিটার কাঁচা রাস্তা ১১ লক্ষ ৯৬ হাজার টাকা এবং শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর হতে করিমুল্লাপুর পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা ৩৩ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যায়ে পাকা করার নির্মাণ কাজের উদ্বোধন ঘোষনা করেন। স্থানীয় সরকার মন্ত্রনালয়-এলজিইডি’র অর্থায়নে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। সভায় শশরা ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ধনঞ্জয় কুমার দাস, উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হোসেন, শহর আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সূ্ত্র : দিনাজপুরনিউজ.কম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.