আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারী স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীদের বেতন প্রসঙ্গে



দেশের কোন বিভাগই নিয়ম-নীতির তুয়াক্কা করে না ।বেসরকারী স্কুল-কলেজর ক্ষেত্রে ও একই কথা প্রযোজ্য ।স্কুল ও কলেজ কর্তপক্ষ ইচ্ছামত বেতন ভাতাদি আদায় করে থাকেন এতে ন্যায়-নীতির কোন ধার ধারে না।গলা কাঁটা বেতন ভাতাদি নিয়ে থাকেন নিরীহ চাত্র/চাত্রীদের কাছ থেকে । আমার মেয়ে ৪র্থ শ্রেণীতে পড়ে গ্রাম পর্যায়ের একটি বেসরকারী স্কুলে তার বেতন ১৫০ টাকা , পরীক্ষার ফি ১৫০ আর মাসিক পরীক্ষার ফি ১৫টাকা বছর শেযে সেশন ফি ১২০০টাকা তারপর বিভিন্ন সময় কোচিং এর নামে চাঁদা নিয়ে থাকেন । যা কোন ভাবেই যৌক্তিক নয় । মাননীয় শিক্ষামন্ত্রী প্রথম প্রথম খুব হুমকি ধামকি করছিলেন তিনি শিক্ষার জন্য কিছু করবেন? কই কি করলেন উনি?উল্টো ছাত্র/ছাত্রী ঘাড়ে অতিরিক্ত ২টি পরীক্ষা চাপালেন(প্রাথমিক সমাপনী ও জে এস সি) ।উনি আরো বলেছিলেন শিক্ষকদের জন্য কিছু করবেন তার বাস্তবায়ন কোথায়? উনি মনে হয় চুপসে গিয়েছেন ছাত্রলীগের ধমকে কারেণ উনিতো ছাত্র ইউনিয়ন করতেন আর এখন সরকারি দল । আসরে কারো নীতি নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.