আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের কঠোর অবস্থানে চুপসে গেছে মাঠ প্রশাসন



দুলাল আহমদ চৌধুরী: পাবনা জেলা প্রশাসনের কর্মকর্তারা একে একে প্রত্যাহার এবং ওএসডি হওয়ায় চুপসে গেছেন মাঠ প্রশাসনে কর্মরতরা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। জেলা ও উপজেলা পর্যায়ে অনেক স্থানে এমপিসহ সরকার দলের স্থানীয় নেতাদের সঙ্গে সমঝোতা করে চলার চেষ্টা করছেন কর্মকর্তারা। কেউ কেউ তদবির করছেন মাঠ প্রশাসন থেকে উঠে আসতে। পাবনার ঘটনায় সরকার কর্মকর্তাদের বিরুদ্ধে হার্ড লাইনে যাওয়ায় উপসচিব থেকে নীচের কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও শীর্ষ কর্মকর্তাদের অনেকেই সরকারের অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন।

গতকাল গুরুত্বপূর্ণ এক মন্ত্রণালয়ের সচিব এই প্রতিবেদককে বলেছেন, রাজনৈতিক সরকারের সময়ে সরকার দলীয় লোকজন প্রভাব বিস্তারের চেষ্টা করবে এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু একজন সরকারি কর্মকর্তাকে তার দক্ষতা দিয়ে কৌশলে তা মোকাবেলা করতে হবে। তার মতে, পাবনার ডিসির উচিত ছিল সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অবহিত করে অপেক্ষা করা। তা না করে সুধীমহল ডেকে কান্নাকাটি করে একদিকে তিনি যেমন সরকারি চাকরিবিধি লঙ্ঘন করেছেন তেমনি সরকারের ভাবমূর্তি নষ্ট করেছেন। এছাড়া সরকারি কর্মকর্তাদেরও অযোগ্য ও মেরুদণ্ডহীন হিসেবে জনসম্মুখে উপস্থাপন করেছেন।

এদিকে মাঠ পর্যায়ের একাধিক কর্মকর্তা তাদের ক্ষোভের কথা জানিয়ে বলেছেন, মাঠ পর্যায়ে যেসব সমস্যার মুখে কাজ করতে হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তা বুঝতে পারছেন না। ফলে এ ঘটনায় যেভাবে প্রশাসনিক সমর্থন পাওয়ার কথা ছিল তা না পেয়ে বরং কোণঠাসা হতে হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.