বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ২ সাংবাদিক ও সংশ্লিষ্ট ২টি পত্রিকার প্রকাশকের নামে মামলা করা হয়েছে। কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মাহফুজুর রহমান বুধবার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শুকুর আলী শেখ, বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট জেলা প্রতিনিধি, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, মানবজমিনের জেলা প্রতিনিধি ও প্রকাশক মাহবুবা চৌধুরীকে আসামি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।