আকাশ যখন আলো ছড়ায়
বুকের জমিন উজাড় করে
খুঁজে কি বিনিময়?
নদী যখন পলি দিয়ে সাজায়
সযতনে ফসল মাঠের
খুঁজে কি বিনিময়?
কিন্তু মানুষ কেন এমন !
খুঁজে ফেরে বিনিময়,
যে কোন মুহূর্তে ,
যে কোন সম্পর্কে ।
তবে কি মানুষ পরাজিত ?
সকল সৃষ্টির কাছে ।
আকাশ ,নদী সবি কী উর্ধ্বে তার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।