আমাদের কথা খুঁজে নিন

   

বিনিময়

যে নদী নাগাল পায়নি সাগরের
আমি আজ এই রাতে সে নদীর হাহাকার নিয়ে এসেছি,
দোয়াত ভরে নিয়ে এসেছি তার সজল চোখের ভাষা-
পবিত্র অশ্রু জল।
এখন আমার ঘরে কলকল শব্দে বয়ে চলা নদী,
একে একে অদৃশ্য হচ্ছে তোষক বালিশ টেবিল ফুলদানি,
বুকসেলফ এর যত বই;
আমি আজ এই রাতে এক নদী হাহাকার নিয়ে এসেছি-
একটি কবিতার দামে।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।