আমাদের কথা খুঁজে নিন

   

বিনিময়

পরিবর্তনের জন্য লেখালেখি

সোনার বরণ হাজার বিকেল একটা তোমায় দিচ্ছি ঠিক বিনিময়ে একটা চুমু দাও তো এখন ,হে নির্ভীক ! ঝলমলে সব রেশমী শাড়ি পরছি তোমার তুষ্টি নীল বিনিময়ে খেতেই হবে আমার হাতের মিষ্টি কিল সাদায় ঘেরা মেঘের ফুলে বেলী দিলাম খোঁপায় আজ বিনিময়ে সারাটা দিন রাখবে কোলে , তোমার কাজ । জোছন মাখা হাজারটা রাত সব কটাতে তোমায় চাই বিনিময়ে যতই পালাও তোমার কিন্তু মুক্তি নাই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।