একজন দৃষ্টি প্রতিবন্ধির কাছে
কোরনা জোছনার গুনগান
বরঞ্চ এক খন্ড কঠিন শিলায়
বিদীর্ণ কর
তার অপারগ চোখ-
তা ও ভালো।
জীবন্ত বৃক্ষ থেকে
খুলে নাও
দরকারি বাকল,
তবু,বাস্তুহারার কাছে
গেওনা ভরপুর খামারবাড়ির জয়গান
থাকুক না বেঁচে
বিরাট পথিবীতে
যে যার মত অক্ষমতা নিয়ে-
সেধে গিয়ে রক্তাক্ত কোরনা
কোন একটি অবশ্যম্ভাবী ক্ষত
যার যার সুখ নিয়ে সুখী থাকো
সব সুখী মন-
সুখ দেখিয়ে যেন
রক্ত ঝরিয়ো না
কোন
বঞ্চিতের হৃদয়ে-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।