আমাদের কথা খুঁজে নিন

   

সমবেদনা পোস্ট

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

আমার বর্তমান ক্লাসমেটরা পড়াশুনা নিয়ে খুবই ব্যস্ত থাকে সবসময়। কিছু ছেলে আছে এরা রাত ৮টা পর্যন্ত লাইব্রেরীতে বসে গ্রুপস্টাডি করে এরপর লাইব্রেরী বন্ধ হয়ে যায়। লাইব্রেরীর বাইরে ২টা টেবিল আর কতগুলো চেয়ার আছে, ওরা এরপর ওখানে বসে পড়ে। এদের পড়াশুনা দেখে আমার মাঝেমাঝে প্রচন্ড হাসি পায়। পরে ভেবে দেখলাম আমাদের ক্লাসের অর্ধেকের বেশি ছেলেমেয়েই নন-বিজনেস ব্যাকগ্রাউন্ড।

এরা নন-বিজনেস ব্যাকগ্রাউন্ড তাই এরা বেশি উদ্বিগ্ন বেশি। এদের দেখে আরেক ক্লাসমেট মন্তব্য করলো, আমাদের ক্লাসমেটগুলো কেমন যেন লোভীটাইপ! যেন চাকরিই সবকিছু জীবনের....ওদের মধ্যে একটা ই জিনিস ভাল ব্যাংকে ঢুকতে হবে! অন্য কিছু ভাবতে পারে না...গরীব ঘর থেকে এসেছে তো নজর বড় করতে পারে না... যখন খুলনা ইউনিভার্সিটিতে আমরা এমবিএ এ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন পরিচিত এক ভাইয়া যে মেরিট লিস্টে থার্ড হবার পরও ভর্তি হতে পারেনি কারণ সকাল ১০টায় ভর্তি ফরম নেবার কথা সে ভার্সিটি পৌঁছালো ১২ টায় তাই তাকে বাদ দিলো স্যার রা। তার দেরি হবার কারণ সকাল বেলার আরামের ঘুম না.... ভর্তি হতে ৭/৮হাজার টাকা লাগে যেটা তার জোগাড় হয়েছিল না, একটা জায়গা থেকে টাকাটা আনতে যেয়ে তার দেরি হয়েছিল.... আমার এক বান্ধবী আছে সে চাকরি পায় নি, তাই সে বলেছিল এমবিএ করতে থাকবে আর চাকরির চেষ্টা করবে। কিন্তু সে ভর্তি ফরমই কিনলো না, পরে শুনলাম ওর আরো ২টা ভাইয়ের পড়াশুনা চালানোর সাথে সাথে ওর এমবিএর খরচ দেয়া ওর বাবার পক্ষে কঠিন তাই ও বাবার কষ্টের কথা ভেবেই ফরম কিনে নি। ওর বাবা কিছুদিন আগে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন..... এরকম আরো অনেক উদাহরণ আছে যেখানে পড়াশুনার থেকে টাকার প্রয়োজন অনেক বেশি।

বাবা তার কষ্টের টাকা দিয়েই সন্তান কে ব্যয়বহুল পড়ালেখা করায় যাতে সন্তান ভালকিছু করতে পারে। জীবনের একটা মুহূর্তে এসে কমবেশি সবারই মনে হয় বাবা-মা অনেক করেছেন। আমার দায়িত্ব তাদের জন্য কিছু করার....যখন চোখের সামনে দেখি বাবার পা ঠিকমত চলে না...এলোমেলো পা পড়ে...পায়ের স্যান্ডেল টা খুলে গেছে প্লাটফর্মে ট্রেনে উঠতে যেয়ে বুঝতেই পারে নি...কিছুদূর চলে যাবার পর চোখে পড়েছে...খালি পায়ে বাসায় ফিরেছেন....তখন মনে হয় চাকরি করাটা খুবই দরকার। এখন বাবার অবসর নেবার সময় ....কিন্তু তারপরও নিজের ক্যারিয়ারের তাগিদেই পড়াশুনা চালাতে হয় অনেককে....কিন্তু সে তো ভুলতে পারে না তার দায়িত্বকে...তার প্রয়োজন...একটা চাকরিকে.... এটাকে যদি কারো মনে হয় এটা লোভীর মত আচরণ, গরীব ফ্যামিলি থেকে আসার জন্য নজর ছোট... তবে এমন গরীব মনমানসিকতা সম্পন্ন মানুষের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই দেখানোর খুঁজে পাইনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।