আমাদের কথা খুঁজে নিন

   

পরিচ্ছন্ন ১০টি কৌতুক। কমন পরলে ছাগুদের হাু কুলি কইরা আমার মুখে মাইরেন।

সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরণীর তরে চিহ্ন রেখে যাব। ১। মানিসক হাসপাতলে সদ্য আসা এক রোগী একমনে কিছু একটা লিখছে এমন সময় ডাক্তার এেসে উপস্থিত হন ডাক্তার :- কি খবর! চিঠি লিখছেন নাকি? রোগী :- (মুখ না তুলেই) হুঁ ডাক্তার :- বেশ, বেশ তা কার কাছে লিখছেন? রোগী :- আমার কাছেই ডাক্তার :- (কৌতূহলী হয়ে) আছ্ছা কি লিখছেন শুনি? রোগী :- (বিরক্ত হয়ে) আপিন নিশ্চয় একটা পাগল, নয়তো আপনার মাথা খারাপ আজ লিখে চিঠি পোষ্ট করব, দুদিন বাদে তা পাব তারপর খুলে পড়ব না পড়ে তো বলেত পারবো না কী লিখা আছে ২। ১ম বন্ধু :- জানিস, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। ১৭৭০ সালে এটা আবিষ্কৃত হয়েছিল।

২য় বন্ধু :- সত্যিই ! তার আগে মানুষ বাঁচত কি করে? ৩। শিক্ষক :- বলতো ’সামথিং ইজ বেটার দান নাথিং ’ এর অর্থ কি? ছাত্র :- স্যার! সামসুদ্দিনের বেডার ঘরের নাতিন। ৪। ছেলে :- বাবা, মনে আছে, তোমাকে যে কলেজ থেকে বের করে দেয়া হয়েছিল- সেই ঘটনা আমাদের একবার বলেছিলে? বাবা :- হ্যাঁ, কেন? ছেলে :- না, ভাবছি- ইতিহাস কিভাবে ঘুরে ঘুরে আসে? ৫। বাড়িওয়ালা :- খোকা তোমার আব্বু আছেন? খোকা :- জি না ।

বাড়িওয়ালা :- কখন আসবেন? খোকা :- আপনি চলে গেলেই উনি খাটের নিচ থেকে বেরিয়ে আসবেন। ৬। এক লোক একবার ড্রেসিং টেবিলের সামনে বসে পেপার পড়ছিল। ইতিমধ্যে মশা খুব উৎপাত শুরু করে দিলো। তাই সে মশা মারতে লাগল।

কিছুক্ষন এভাবে চলার পর স্ত্রী জিজ্ঞেস করল- স্ত্রী :- ওগো কয়টা মশা মারলে? স্বামী :- ৮ টা । এর মধ্যে ৩ টা পুরুষ আর বাঁকি ৫ টা স্ত্রী মশা। স্ত্রী :- কি করে বুঝলে? স্বামী :- ৫ টা মেরেছি ড্রেসিং টেবিল থেকে আর ৩টা মেরেছি পেপাড়ের উপর থেকে। সাধারনত পুরুষরা পেপার পরে আর মেয়েরা থাকে ড্রেসিং টেবিলের কাছে। সুতরাং-------- ৭।

ইন্টারভিউ কক্ষে এক অল্প শিক্ষিত ব্যাক্তি ইন্টারভিউ দিচ্ছে। প্র: কর্তা :- তুমি ইংরেজী গ্রামারের কোন অংশ ভালো পার? স্যার ট্রান্সলেশন ভালো পারি। প্র: কর্তা :- তাহলে বলতো ’সে গেলো তো গেলো এমনভাবে গেলো আর ফিরে এল না’ এর ইংরেজী কি হবে? চটপট্ স্যার হি ওয়েন্ট টু ওয়েন্ট এমনভাবে ওয়েন্ট আর ডিড নট কাম। ৮। স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন - কাল তোমার জন্মদিন এই নেকলেসটা এনেছি।

বৌ অনুযোগে করে করে বলে - কিন্তু তুমি বলেছিলে এবার একটা টিভি উপহার দিবে । স্বামীর উত্তর- হ্যাগো বলেছিলাম । কিন্তু ইমিটেশনের টিভি যে এখনো বাজারে পাওয়া যায় না । ৯। ৯৩।

প্রথম বন্ধুঃ জানিস, আমার মামার বাড়িতে এত বড় আম হয় যে দুটিতেই এক কেজি হয়ে যায়! দ্বিতীয় বন্ধুঃ আরে তুই জানিস, আমার মামাবাড়িতে এত বড় বড় আম হয় যে চারটিতেই এক ডজন হয়ে যায়! ১০। যদি অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথা হয়, তবে ডাক্তারকে পেটের ঠিক যেখানে ব্যথা বলে রোগী দাবী করছে-- তার বিপরীত দিক থেকে চাপ দিয়ে দিয়ে পরীক্ষা করে আসতে হয়। ঢাকা মেডিকেল কলেজে এক লোক এরকম পেটে ব্যথা নিয়ে আসলে ইন্টার্নী ডাক্তার পদ্ধতি অনুযায়ী পরীক্ষা শুরু করলেন। ডাক্তার ও রোগীর মথ্যে কথোপকথন: --"লাগে?" --"হ্যাঁ লাগে। " --"এখানে লাগে?" --"হ্যাঁ লাগে।

" --"এইখানেও লাগে?" --"হ্যাঁ লাগে। " --"আশ্চর্য! এখন লাগে?" --"হুম… লাগে। " --বিরক্ত হয়ে ডাক্তার বলে ওঠেন, "দূরো মিয়া--কি লাগে?" তৎক্ষণাৎ রোগীর জবাব, "…আরাম লাগে। collected ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.