আমাদের কথা খুঁজে নিন

   

ছায়া কারো অদ্বিতীয়া নয়, চন্দ্রে রাতের বেলা- দিনে সূর্য্যয়। ২ {দুই খানি পদ্য }



ডাকিলে কবিতা আসেনা যেনে রেখো সে বাণী, ডাকিলে আসেনা কবিতা। কবিতাই দেবে হাত ছানি যখন সময় হবে। মনে যদি থাকে ভাব, পড় ভাবে। গড়ে নাও নিজের মত, কবি আর কাব্যটা ঘুচাবে কত ? কবির ওত স্বাধীনতা আছে কেন কর নিয়মেতে বন্ধ, আপনার মনে কবি রচে তব সাথে না মিলাতে কেন কর দন্দ। কবি লিখে এলোমেলো কাগজে কলমে গুটগুট--- আসল তাহার রূপ দেবে সুন্দর তর কোন ঠোঁট।

এ কথা গাঁথিয়া রাখ মনে। খালি ভুল খুজনাত , যদি পার ঘুরে আস কবির ভুবনে। অদ্বিতীয়া তোমার আশে যখন জিগ্যাসা বেধেঁচে দানা তোমার মনের ঘরে, আমার পদ্য হৃদয় কিসের নিদর্শন। তবে বুঝে নিও, অদ্বিতীয়া তোমার আশে জীবন হাজার হাটে, "নয় জীবনানন্দ দাসে" হাজার বছর পথ হাটে, হাটে প্রাচীন নগরে। অবশেষে পায় তারে আপন ঘরের পাশে নাটোরে।

যার তরে প্রাণের আকুতি সে নারী চিরকাল আমার প্রতি- রচনা করিয় যায় তাহার গতি। আমি তারে পেতে চাই অন্য পথে - ঘুরে ঘুরে ব্যার্থ রথে, অশেষে বুঝিবার পারি আমি যে চলার পথে দুরন্ত চারি, বুজিনাই নারী যে কোমল-তারে ঝলমল, হীয়ার আলোতে পেতেহয়। যুক্তির সংসদে জোর করে পাওয়া নাহি যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।