আমাদের কথা খুঁজে নিন

   

আইনজীবী ভাইয়েরা কেউ পিটিশান দায়ের করতে পারবেন?

কাজের মধ্যে দুই, খাই আর শুই সারাদিন কাজ করে মাত্র ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কোনমতে একটু শান্তিতে ঘুমাতে যাব সেই উপায় নেই। হারামীর বাচ্ছারা এই রাত ১১টা বাজে শুরু করছে উচ্চ শব্দে গান বাজনার অনুষ্ঠান, তাও ফেভিকল সে, হুক্কা মারসহ বাল ছাল হিন্দি গান। মেজাজ চরমে উঠে গেসে। ইচ্ছা করতেছে উঠে গিয়ে সব ভেঙ্গে দিয়ে আসি। আমার আম্মা অসুস্থ মানুষ , ঘুমাতে পারছেন না শব্দে।

আমার ধারনা আশে-পাশে অনেকেই এই ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাংলাদেশে তো কোন আইন নাই, আইন থাকলেও প্রয়োগ নাই। শুনেছি আইনজীবিরা পিটিশান (বা এই জাতীয় কিছু হবে) করে আদালতের দৃষ্টিতে জনসাধারনের এই দুর্ভোগগুলো তুলে আনতে পারেন। কিছু না হোক অন্ততপক্ষে সংবাদপত্রে আসলেও কিছুটা আইন-প্রয়োগকারী সংস্থার নজরে আসতে পারে। কোন ভাই আছেন নিজের থেকে এই ধরনের কোন উদ্যোগ নিতে পারবেন।

আল্লাহ্‌ আপনাকে নিশ্চয় এই উদ্যোগ এর উত্তম প্রতিদান দিবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.