আমাদের কথা খুঁজে নিন

   

পাল্টা দর

জামাল সাহেব নিলামে একটা তোতা কিনবেন। নিলাম শুরু হলো। জামাল দাম হাঁকালেন, ‘১০ হাজার টাকা। ’ ভিড়ের মধ্যে চিকন গলায় কে যেন বলল, ‘৫০ হাজার টাকা। ’ জামাল সাহেবের মেজাজ বিগড়ে গেল।

১০ হাজার থেকে ৫০ হাজার? কোন বড়লোকের ব্যাটা তোতাটা নিতে পারে, তিনি দেখে ছাড়বেন। জামাল বললেন, ‘এক লাখ টাকা। ’ চিকন গলা আবার বলল, ‘দুই লাখ। ’ জামাল এবার খেপেই গেলেন। বললেন, ‘পাঁচ লাখ।

’ কান পাতলেন, নাহ্, এবার আর কেউ পাল্টা দাম হাঁকাল না। তোতাটা হাতে নিয়ে জামাল নিলামের সঞ্চালককে বললেন, ‘এটা কথা বলতে পারে তো? নইলে এত দাম দিয়ে কিনলাম কেন?’ নিলাম সঞ্চালক বললেন, ‘কথা বলতে পারে না মানে? আপনার কী মনে হয়? এতক্ষণ কে আপনার সঙ্গে পাল্টা দর হাঁকাচ্ছিল!’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।