আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যান চালিয়ে সংসার চালায় কিশোর ফারুক

...

যে বয়সে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার কথা, সে বয়সেই ভাগ্যের নির্মম পরিহাসে লেখাপড়ার সময়টুকু বাদে লেখাপড়া আর সংসার চালানোর খরচ যোগাতে কঠিন পরিশ্রমের কাজ ভ্যান চালাতে হচ্ছে ফারুককে। ফারুকের বাড়ি উপজেলার জাহাপুর ইউনিয়নের দাড়িরপাড় গ্রামে। তার পিতার নাম আঃ রাজ্জাক শেখ। বয়স ১৩ বছর। সে দাড়িরপাড় দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র।

তারা তিন ভাই, দুই বোন। বড় ভাই বিয়ে করে অনেক আগে সংসার ছেড়ে অন্যত্র চলে গেছেন। বড় বোনেরও বিয়ে হয়ে গেছে। ভাইদের মধ্যে ফারুক মেঝো। বাবা, মা, ছোট ভাই ও ছোট বোনকে নিয়ে ফারুকের সংসার।

বাবা পঙ্গু। তাই সংসার চালাবার মতো কোনো লোক সংসারে না থাকায় এ কঠিন দায়িত্ব এখন কিশোর ফারুকের কাঁধে। বাবা, মা, ভাই, বোনদের মুখের দিকে চেয়ে মাদ্রাসা থেকে ফেরার পর যখন তার খেলাধুলা করে বেড়াবার কথা তখনই ফারুক সংসার আর নিজের লেখাপড়ার খরচ যোগাতে ভ্যানগাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে যায়। ভ্যান চালিয়ে নয়, ফারুক লেখাপড়া শিখে বাবা, মা, ভাই, বোনদের মুখে হাসি ফুটাতে চায়। তাই ফারুক কঠিন এবং জীবনের ঝুঁকি নিয়ে আর ভ্যান চালাতে চায় না।

সমাজের বিত্তবানদের কাছে ফারুকের আকুল আবেদন, তারা যেন তার লেখাপড়ার সাহায্যে এগিয়ে আসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।