আমাদের কথা খুঁজে নিন

   

নৌকা নয় হারিকেনই হোক আওয়ামীলিগের দিনবদলের নতুন প্রতীক

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
গত সপ্তাহে একটি হারিকেন কিনেছি। তাজ ব্রান্ড। দাম ১৪০ টাকা। ভালোই কাজ দিচ্ছে। পরিচিত মহল কপাল কুঁচকেছে।

চার্জার বা আইপিএস বাদ দিয়ে ঐতিহাসিক হারিকেন কেন? বললুম- চার্জ ভরার মত তড়িৎ পাব কোথায়? আওয়ামীলিগের বগলের কিছু লোম সহ একটি মহাজোট রাস্ট্র পরিচালনার দায়িত্বভার নেয়ার পর এটাই ব্যক্তিজীবনে বড়সড় পরিবর্তন হল। তবে আরো বেশ কিছু পরিবর্তন হয়েছে। জেনারেটরের সাথে এসির লাইন নেই বিধায় এয়ার টাইট অফিসে দমবন্ধ হচ্ছি কিছুক্ষন পরপর। ঘামাচ্ছি। সন্ধ্যায় আগে আরামসে সোফায় হেলান দিয়ে টিভি রিমোট টেপাটেপি করতাম।

সেটা প্রায় বন্ধ। বেকুবের মত বারান্দায় হাঁসফাঁস করা শুধু। বাথরুমে ভজঘট পাকছে। সাবান মেখে টেপ ঘুরালে পানি নেই! ফ্রিজের মাছ মাংস নিয়ে খুব টেনশন শুরু হয়েছে। জুস বানানোর ব্লেন্ডারটাও বেকার।

ইস্ত্রিটা থাকলেও কাজে লাগছেনা। পাড়ার দোকানে আগের যুগে কয়লার জিনিস ছিল। ওরাও কারেন্টে চলে এখন। আমার মোবাইলের চার্জারটার পেট বড়। অনেকক্ষন প্লাগড ইন রাখতে হয়।

কিন্তু কি লাভ নিউট্রাল সকেটে আটকে রেখে। শেখ হাসিনা সহ সকল দিনবদলের সনদ প্রনেতাদের ও তদীয় কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি- এই প্রথম কোন রাজনৈতিক দল কতৃক মেনিফেস্টো সত্যি সত্যি বাস্তবায়নের জন্য। আমার দিন (এবং রাত) সত্যিই বদলেছে। খটকাটা শুধু এক জায়গায়। এমনতর দল বা জোটের প্রতীক নৌকা হবে কেন? নৌকা চালানোর মত জলপথই বা কোথায়? বা জলই বা কোথায়? সুতরাং সামনের দলীয় সভায় আপনারা মেহেরবানি করে হারিকেনকে আওয়ামীলিগের নতুন প্রতীক হিসেবে ঘোষনা দিন।

সেটাই ভাল দেখায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পদ্মা মেঘনা যমুনা, হারিকেন আমার ঠিকানা।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.