আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী বিডিআরদের অস্ত্র সমর্পণ শুরু

ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।

রাত আড়াইটার দিকে বিডিআর সদরদপ্তরে বিদ্রোহী জওয়ানরা অস্ত্র সমর্পণ শুরু করেছে। পুলিশ ও সরকারি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী বিডিআর জওয়ানদের কয়েকজন প্রতিনিধির আলোচনার পর সাধারণ ক্ষমার ও দাবি-দাওয়া বিবেচনার আশ্বাসের বিনিময়ে তারা অস্ত্র সমর্পণে রাজি হয়। তবে এর কিছুক্ষণ পরই জওয়ানরা অস্ত্র সমর্পণের জন্য আশপাশ থেকে সেনাসদস্যদের প্রত্যাহার দাবি করায় বিষয়টি বিলম্বিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।