Sad Cafe
পাড়ি
এমন ডিসেম্বারে রেতঃপাতের শোক জেগে ওঠে আমার,
হাওয়ায় হাওয়ায় শাদা পৃষ্ঠাগুলো উড়ে যায়।
অপরূপ হয়ে উঠবার সমস্ত সম্ভাবনা ডিঙ্গিয়ে বিষন্নতায় যখন
ডুবে গিয়েছিলো আমাদের বিবিধ পানপাত্রের হাতল,
দূর থেকে তখন উড়ে আসছিলো
বিগত শিকারের দৃশ্যাবলী আর চারিদিকের তামাম হনন।
আমার হননেচ্ছা...হায়! তামাদি পড়ে আছে দিকচিহ্নহীন
কোথাকার কোন্ এক লোহার সিন্দুকে! আমি তো বস্তুত
শিশ্নহীন কামুক, শরবিহীন এক তীরন্দাজের বোধকে সাথে করে
পেরিয়ে গিয়েছি এযাবৎকালের সকল তৃণভূমি। আমার
রেতঃপাতের শোক কাটেনাই তবু।
আমি কী সহজ হারিয়ে ফেলেছি যা ছিলো আমার সমস্ত কৌপীণ,
মেধার কলম, সবুজ লেখার অফুরান কালি...
আমি প্রকৃতই হারিয়ে ফেলেছি সম্ভোগের সমস্ত কৌশল,
এমনকি ছল করবার যৎসামান্য পন্থা-প্রকরণ - সবি !
------------
আন্দালীব
সাম্প্রতিক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।