আমাদের কথা খুঁজে নিন

   

পাড়ি দিয়ে অনন্ত আক্রোশ...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ঘুমকাতুরে বিকেলগুলো গয়নার দাম নিয়ে কাটাও, আর খানিকটা কর্তার বদনাম। যাই বলো বাপু আমার কিন্তু সুখের একটা অসুখ আছে। এর মধ্যেই মন যেন কেমন কেমন করে! ঝা চাক নাক গান বেজে বেজে মাথাটা গেছে। কথাদের তাই ঠাঁশবুনোট আর কি করে ভাবি বলো? ওসব কালো পাখিদের আকাশ দেবে তো বেদখল হয়ে যাবে এই বলে দিলুম , সময় থাকতে এ বেলা আকাশ টাকে আখেরে গুছিয়ে নিয়ে বোসো। বিক্রি করলেও দাম পাবে।

তা মনে মনে দাম টাম ঠিক রেখো বাপু। বিদিকিচ্ছিরি জীবনটাকে সোনায় মুড়োতে চাইলে একটু চালাকি করতে হয় বৈকি। তাইতো বলি অসুখ অসুখ করে হেঁদিয়ে মোরোনা। রোসো তো এই তোমার মূল্যবান উপদেশ! (কথারা ঠাঁশবুনোটে বদলে যায় দিব্যি। কালো কালো পাখিরা আকাশে আর আনাচে কানাচে কৃত্রিম সুখে ওড়ে।

কথারা পিঠের উপর সওয়ার হলে পাড়ি দিতে শুরু করে অনন্ত আক্রোশ! ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।