.......
যখন বিজয় দিবস, স্বাধীনতা দিবস আমাদের মাঝে উপস্থিত হয় তখন আড়ালে আবডালে, বক্তৃতার মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী উঠে। আমরা সোচ্চার হই। তারপরে শেষ। ওটা নিয়ে কেউ আর মাথা ঘামায়না। ভুলে যাই কিংবা ভুলে গিয়ে ঘুমাই।
যুদ্ধ শেষ হওয়ার ৩৭ বছর ধরে এভাবেই চলছে। অবশ্য এই ঘুম আমরা জাতিগতভাবে উত্তরাধীকার সুত্রে পেয়েছি। আমাদের কে খোচা না দিলে জাগ্রত হইনা। অবশ্য একবার জাগলে দাবী আদায় করে ছাড়ি। এই একটা মহৎগুণ আমাদের আছে।
এই ব্লগে আমরা কেউ কেউ হয়ত বিচ্ছিন্নভাবে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে পোষ্ট দিয়েছি, মন্তব্য করেছি। পোষ্ট দিয়ে, মন্তব্য করেই আমাদের দায়িত্ব শেষ মনে করে ওখানেই থেমে গেছি। কিন্তু সামেহায়্যারে এভাবে ব্যানারের দাবিতে সোচ্চার হইনি সম্মিলিত ভাবে। এজন্য দায়ী আমাদের উপরোক্ত গুণ।
অমি রহমান পিয়াল এক্ষেত্রে খোচকের ভুমিকায় অবতীর্ন হয়ে আমাদের ঘুম ঠিকই ভেঙ্গে দিয়েছেন।
নিজেকে বিতর্কিত করে দিয়ে হলেও আমাদের চেতনা, সময়োচিত ন্যায্য দাবীর প্রতি সজাগ করে দিয়েছেন। যার সুত্র ধরে মুকুল ভাইয়ের ব্যানার চেয়ে পোষ্ট এবং একের পর এক ব্লগার ভাইয়ের রিপোষ্টের মাধ্যমে সামহোয়্যার কর্তৃপক্ষের দৃষ্টি কাড়তে সক্ষম হয় "যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ব্যানার চাই" সম্বলিত ব্লগারদের প্রাণের দাবীটি।
যুদ্ধাপরাধীদের বিচার দাবীর এই মিছিলে শরিক হওয়ায় অকৃপন কৃতজ্ঞতা জানাই সা.ইন কর্তৃপক্ষকে।
ধন্যবাদ অমি রহমান পিয়াল ভাই। ধন্যবাদ মুকুল ভাই।
ধন্যবাদ যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে সোচ্চার সকল ব্লগারবৃন্দ কে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।