আমার কষ্টের কথা ভেবে
কষ্ট পেয়ো না কখনো
অনেক কিছুই নিয়েছো
বিনিময়ে কষ্টটাই তো শুধু দিয়েছো
ওটা আর ফিরিয়ে নিওনা
কথা দিয়েছিলে- ফিরিয়ে নিয়েছো
স্বপ্ন দেখিয়েছিলে- ভেঙ্গে দিয়েছো
তুমিও যে কিছু দিতে জানো
তুমি যে শুধুই নাও না
কষ্টটা দিয়ে সেটা অন্তত প্রমাণ করো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।