বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
সন্মেলনের দিন আরিল বললেন যে ১৭ তারিখ সকাল থেকে ব্লগ বন্ধ থাকবে এবং ঐদিন রাতে অথবা পরদিন সকালে চালু হবে। কিন্তু ১৭ তারিখ দুপুরের পর ব্লগ বন্ধ হল, তখন মনে মনে ভাবলাম আমি তো শ্যাষ, ব্লগ ছাড়া যেখানে এক মুহুর্ত থাকনের কতা চিন্তা করবার পারিনা সেইখানে বলগ বন্ধ থাকলে ক্যামতে কি??? যাই হোক, অতঃপর নতুন ভার্সনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা.....প্রথমে ঘোষনা দেয়া হল ১৮ তারিখ সকাল ১১টায় চালু হবে ব্লগ, পরে সেটা দুপুর ১টায় চলে গেল, তাও দেখি বলগ চালু হয় না, শ্যাষমেশ বিকালের দিকে বলগ চালু পাইলাম। কিন্তু খুইলাই ভাবলাম একি!!!!!! এই অবস্থা ক্যান?? নতুন ভার্সনে আমি যে ত্রুটিগুলো দেখেছি সেগুলো হলঃ
(১) আগের সব পোষ্টে যেসব ইমোটিকন সংযুক্ত ছিল, সেগুলো নাই....
(২) ব্লক লিস্টে যাদেরকে ব্লক করে রেখেছিলাম, সেটা দেখলাম গায়েব !!!
(৩) আগের রেটিং সিস্টেমটাই ভাল ছিল, ১ থেকে ৫ দেয়া যেত যার ইচ্ছা তেমন।
আরো অনেক ত্রুটি থাকতে পারে, সব আমার চোখে পড়েনি। আশা করি কর্তৃপক্ষ অতি শীঘ্রই সব ত্রুটির দিকে নজর দিয়ে একটি পরিপূর্ণ সাইট আমাদের উপহার দিতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।