আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার ছেড়ে কেউ যায়নি, নিক বদলিয়েছে মাত্র!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

আমরা বৈচিত্র্য ভালোবাসি। কেন ভালোবাসি, সে বিশ্লেষণে যেতে চাচ্ছি না। বৈচিত্র্য ভালোবাসলেই কি বৈচিত্র্য মেলে? সবাই কোনো না কোনো ভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতিমাসে, ছ'মাস পর পর, বছরে একবার, জীবনে একবার হলেও বৈচিত্র্য চায়। ঘুমের বৈচিত্র্য আনতে বালিশ পাল্টানো, হাগতে মুততে প‌্যান না ব্যবহার করে কমোড বা ফুটপাতে, সাতদিন রাত জেগে সকাল বারোটায় ঘুম ভেঙ্গে ওঠা, সাতদিন ভোরে ওঠা, তরুণী প্রেমিকাকে কিছুদিনের জন্য এভয়েড করে , আন্টিগোছের কারো সাথে প্রেম প্রেম খেলতে, কিছুদিন আস্তিক, কিছুদিন নাস্তিক,কিছুদিন প্রগতিশীলতা, কিছুদিন প্রতিক্রিয়াশীলতা এইতো আমরা চাই। কিন্তু আমরা কোনোটাই ঠিক ছেড়ে যাইনা।

সচলায়তনে অনেকে লিখছেন। এরা নতুন কেউ নয়। এদের আমরা চিনি। যেভাবে ওরাও আমাদের চিনে। অনেকে দুঃখ করেছেন এরা সামহোয়ার ছেড়ে চলে গেছেন বলে।

কিন্তু ব্যাপারটা ভুল। এরা সামহোয়ারেই আছেন। অতএব, এদের নিয়ে দুঃখ করে আর বিলাপ জাতীয় পোস্ট সামহোয়ারে না করাই ভালো। আমার এক বন্ধু ২০ বছর ধরে আমেরিকার নিউয়র্কে থাকে। সে নিউয়র্ক ছেড়ে যেতে চায় না।

ও বলে, নানান বৈচিত্র্য এক নিউয়র্কে বসেই পাওয়া যায়। কালো, সাদা, কন্টিনেন্টাল, সাব-কন্টিনেন্টাল, এবোরো নানান ফ্লেবার। ও যেখানেই যাক না কেন,নিউয়র্ক তার বৈচিত্র্যপিয়াসী মনকে বার বার টেনে আনে। সামহোয়ার যে কারো চেয়ে অনন্য। অনেক বিকশিত অন্তরের বিচিত্র সমাহার।

...আই লাইক দ্য ফ্লো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.