এর আগে আমার লেখা গুলি কেউ এতো গুরুত্ব দিয়ে পড়েছেন বলে মনে হয় না ।যদিও আমি ভালো লেখক নই । ব্লগের বেহাল অবস্থা হবার আগে লক্ষ্য করলাম ব্লগের অনেক ব্লগার আমকে নিয়ে একটা গবেষণা চালিয়েছেন । বুঝতে পারছি গবেষণার মূলকারণ শাহানা । অনেকে নিজেদের অনেক গালিগালাজ করেছেন শাহানার সাথে আমার সম্পর্ক আগে ধরতে না পরার জন্য । আমার সম্পর্কে আগ্রহের জন্য সবাইকে ধন্যবাদ । কেউ কেউ শাহানার কাছে আমার নাম জানতে চেয়েছেন, ব্লগে আমার নাম আছে আশা করি এটা বের করা কঠিন কাজ না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।