নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
Mobile SMS এর মাধ্যমে চট্টগ্রামের দূর্গতদের জন্য অর্থ সংগ্রহ (ব্লগের নিবেদত ব্লগার সহ সকল ব্লগার বিষয়টি বিবেচনা করবেন)
ও
Mobile SMS ! বণ্যা দুর্গতদের সাহায্যের বিকল্প হতে পারে।
পোষ্ট দুটির মাধ্যমে ব্লগে প্রথম টেকনলজি নির্ভর দূর্গতদের জন্য সাহায্য প্রাপ্তির কথা তুলে ধরেছিলাম। সহ ব্লগার ভাই-বোনেরা বিষয়টি সমর্থন করে আমাকে উৎসাহও দিয়েছিলেন। আমি খুব বড় মাপের মানুষ নই, এমনকি খুব বড় চাকুরীও করিনা। আমার পরিধি যতটুকু তার পুরোটাই এমনকি তার চেয়ে কিছু বেশি শ্রমও দিয়েছিলাম এই টেকনলজি নির্ভর সাহায্য প্রাপ্তির যোগাযোগের জন্য।
নিজস্ব গন্ডি পেরিয়ে গ্রামীন ফোন সহ অনান্য অপারেটরে থাকা আমার সব কলিগদেরকে ফোন ও স্বশরীরে সাক্ষাৎ করে বিষয়টি কতদুর বাস্তবসম্মত এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টাও করেছিলাম। জানতাম বিষয়টি একটি জটিল প্রকিয়া এবং কষ্টসাধ্যও বটে, তবুও নিরাশ হইনি, অনবরত চেষ্টা করে গিয়েছি তাদের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে। কিন্তু এক পর্যায় এসে বুঝতে পারলাম এখান থেকে এ বিষয়টি বাস্তবায়ন সম্ভব না। তবুও তাদেরকে বিষয়টি মাথায় রাখতে বলি, যদি পরবর্তীতে কোন সময় উদ্যোগ নেয়া যায়।
আমি মূলত গ্রামীনফোনে বেশী যোগাযোগ করেছিলাম।
চাইছিল প্রথমে কেউ এগিয়ে আসলে বিষয়টি অনান্য অপারেটরাও উদ্যোগী হতে পারে। ভাল লাগাটা আরো বেড়ে গেল যখন জানলাম বাংলালিংক বণ্যা দুর্গতদের সাহায্যের জন্য Mobile SMS মাধ্যমে অর্থ সাহায্য প্রক্রিয়া চালু করেছে।
উপরের বিষয়টি পুরোটাই বাস্তব, এর সাথে আমার কিছু মতামত যোগ করতে চাই, বাংলালিংক ছাড়া অন্য যে অপারেটরগুলো বর্তমান বাংলাদেশের মার্কেটে আছে তারা সকলেই মিলে একটি “অভিন্ন নম্বর” চালু করুক, সেখানে যেকোন মোবাইল থেকে এসএমএস করা যাবে। শুধু বাংলালিংক গ্রাহকর এখন যেমন এই এসএমএস এর মাধ্যমে সাহায্য করতে পারছে, তেমনি গ্রামীনফোন ছাড়াও অন্য অপারেটরদেরও গ্রাহক সংখ্যাও কম নয়, সুতরাং এই মহতী কার্যক্রমে যদি সকলে মিলে অংশগ্রহণ করতে পারা যায় তাহলে আমাদের এই প্রচেষ্টা বৃহৎ মহৎ সফলকামে পরিণত হতে পারে। বণ্যা দুর্গতদের জন্য আপনার আমার এই সামান্য দান যেকোন সু- দৃষ্টান্ত স্থাপন করতে সম্ভব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।