আমাদের কথা খুঁজে নিন

   

গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বামপন্থিদের পুনর্বাসন....

খুঁজছি.....

এক সময়কার পুজিবাদের বিপক্ষে মারাত্বক হুমকি বামপন্থিদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। এখন তারা সুখে শান্তিতে আয়েসী জীবন যাপন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পুজিবাদের সংকটকালিন সময়ে এই প্রকল্প হাতে নেয়া হয়েছিল। উন্নত দেশ সমুহের আর্থিক সহায়তায় (ব্যবসায় যদিও অল্প সুদে) এবং স্ব স্ব দেশের রাষ্ট্রিয় দেনায় কমিউনিষ্টদের পুনর্বাসনের এর উদ্দেশ্যে ’এন জি ও’ কার্যক্রম শুরু করা হয়। এবং ব্যাপক সাফল্য অর্জন করে। বেশীরভাগ বামপন্থি এই কার্যক্রমের মাধ্যমে নিজেদের জ্ঞান কাজে লাগিয়ে বিক্ষুব্ধ শোষিত শ্রেনীকে নিউট্রালাইজ করার মাধ্যমে উন্নত জীবন উপভোগের সুযোগ পান। এর মাধ্যমে এ যাবৎকালে পুজি তার সর্বাপেক্ষা বড় বিপর্যয় কাটিয়ে ওঠে এবং অল্প দিনের ভেতরই পুজিবাদ আবার খড়খড়ে হয়ে ওঠে। এ প্রকল্পে এখনও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন উন্নত দেশ এবং সে দেশের জনগন। উল্লেখ্য, শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের প্রচলনের অনেক আগেই বামপন্থিদের পুনর্বাসন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.